✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

দেশে ফিরলেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৬-০৯, | ১২:০৫:৫২ |

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের বামরুনগ্রাদ ইন্টারন্যাশনাল হাসপাতালে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। বিষয়টি নিশ্চিত করেছেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগীব সামাদ।

রোববার (৮ জুন) দিবাগত রাত দেড়টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাবেক রাষ্ট্রপতিকে বহনকারী বিমান অবতরণ করে। থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে (টিজি-৩৩৯) তিনি ঢাকায় আসেন। এ সময় ফ্লাইট থেকে হুইল চেয়ার দিয়ে আব্দুল হামিদকে নামিয়ে আনা হয়। তার পরনে ছিল শার্ট ও লুঙ্গি।

 

 

বিমানবন্দর সূত্র জানায়, সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদকে বহনকারী বিমান দেশের মাটিতে অবতরণের পর রাত ১টা ৪৫ মিনিটে তিনি ইমিগ্রেশন কাউন্টারে যান। প্রায় এক ঘণ্টা ধরে ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। পরে তিনি বিমানবন্দর ত্যাগ করেছেন। রাত পৌনে ৩টার সময় তার ইমিগ্রেশন সম্পন্ন হয় এবং তাৎক্ষণিক তিনি বিমানবন্দর ত্যাগ করেন।

এর আগে, গত ৬ মে সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ থাইল্যান্ডে যান। এ সময় তার সঙ্গে ছোট ছেলে রিয়াদ আহমেদ তুষার ও শ্যালক ডা. আ ন ম নৌশাদ খান গেছেন। আওয়ামী লীগ সরকারের সময় টানা দুই মেয়াদে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন আবদুল হামিদ। তার দেশত্যাগ নিয়ে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। এ ঘটনায় তার নিজের জেলা কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরীকে প্রত্যাহার করা হয়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..