সর্বশেষ :
ট্রাম্প-শি বৈঠক শেষে ধোঁয়াশা: কে কার কথা মানলেন, কী হলো পর্দার আড়ালে? পিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে ছাঁটাইয়ের পথে নওয়াজ-শফিকরা ভারত-চীনে ফিফার ‌‘লোভাতুর’ চোখ নিউজিল্যান্ডের বিরুদ্ধে নতুন কম্বিনেশনে মাঠে নামছে ইংল্যান্ড ইরান যুদ্ধের ৭৭ দিন, হঠাৎ কেন নরম হলো বড় শক্তিগুলো ইরানকে আলোচনায় বসার এবং হরমুজ প্রণালি উন্মুক্ত করার আহ্বান জার্মান চ্যান্সেলরের যুক্তরাষ্ট্রের বহরে নতুন নতুন অস্ত্র, কি বার্তা দিচ্ছে? ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তি, যুক্তরাষ্ট্রের গোপন তথ্য ফাঁস: কোথায় লুকিয়ে মনিকা ইরান ও হরমুজ ইস্যুতে চীন আগের অবস্থানেই আছে, ট্রাম্পের দাবি সঠিক নয়? ইরান যুদ্ধ ‘বিশ্ব পরমাণু ব্যবস্থা’ই ওলটপালট করে দিয়েছে

দুই দেশের হয়ে টেস্ট খেলা মুরের অবসর

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৭-১২, | ১১:৫২:০৩ |

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন আয়ারল্যান্ড ও জিম্বাবুয়ের হয়ে খেলা ব্যাটার পিটার মুর। এই দু’দেশের হয়ে টেস্ট খেলে রেকর্ড বইয়ে জায়গাও করে নিয়েছিলেন তিনি। দু’টি ভিন্ন দেশের হয়ে টেস্ট খেলা ১৭ জন ক্রিকেটারের একজন মুর।

১৯৯১ সালে জিম্বাবুয়ের হারারেতে জন্ম গ্রহণ করেন মুর। ২০১৪ সালে জিম্বাবুয়ের হয়ে মিরপুরে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পথ চলা শুরু হয় তার।

জিম্বাবুয়ের জার্সিতে ২০১৬ সালে টেস্ট ও টি-টোয়েন্টি অভিষেক হয় মুরের। এরপর জিম্বাবুয়ের হয়ে ৮ টেস্ট, ৪৯ ওয়ানডে ও ২১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেন তিনি। ২০১৯ সালে অক্টোবরে জিম্বাবুয়ের হয়ে সর্বশেষ খেলেন মুর।

দাদি আইরিশ হওয়ার সুবাদে আইরিশ পাসপোর্ট থাকায় আয়ারল্যান্ডের পাড়ি জমান মুর। আয়ারল্যান্ড জাতীয় দলে খেলার লক্ষ্যে বেশ কয়েক বছর ক্লাব ক্রিকেটে খেলেন তিনি। এরপর ২০২২ সালের অক্টোবরে আয়ারল্যান্ড জাতীয় দলে হয়ে খেলার যোগ্যতা অর্জন করেন মুর।

২০২৩ সালের এপ্রিলে বাংলাদেশের মাটিতে টেস্ট দিয়ে আয়ারল্যান্ড দলে অভিষেক হয় মুরের। বাংলাদেশ সিরিজ শেষে শ্রীলংকার বিপক্ষেও টেস্ট খেলেন তিনি।

আয়ারল্যান্ডের হয়ে ৭টি টেস্ট খেললেও সীমিত ওভারের ক্রিকেটে খেলার সুযোগ পাননি ৩৪ বছর বয়সী মুর।

সব মিলিয়ে ১৫ টেস্টে ৬ হাফ সেঞ্চুরিতে ২৫ দশমিক ৩১ গড়ে ৭৩৪ রান করেছেন মুর। ওয়ানডেতে ৮২৭ রান ও টি-টোয়েন্টিতে ৩৬৪ রান করেছেন তিনি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..