সর্বশেষ :
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ২০ আগস্ট হিরোশিমা-নাগাসাকি হামলার ৮১ বছর: বর্তমান বিশ্বে পারমাণবিক পরিস্থিতি কি? বৃষ্টিতে ভেসে গেল ম্যাচ, সরাসরি বিশ্বকাপের স্বপ্নও শেষ আয়ারল্যান্ডের সূচকের উত্থানে পুঁজিবাজারে চলছে লেনদেন দুপুরের মধ্যে ঢাকায় বজ্রসহ বৃষ্টির শঙ্কা সারাদিন ফুরফুরে থাকতে সকালটা শুরু করবেন যেভাবে আড়াই বছর পর ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ১১২ মরদেহ সরকারকে ব্যর্থ করতে দেশের বিরুদ্ধে একটি দল চক্রান্ত করছে : রিজভী আইআরজিসির সংশ্লিষ্ট ইরাকি এয়ারলাইন্সের নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র মার্কিন ক্ষেপণাস্ত্রের মজুদ কমে যাওয়ার খবর ‍উড়িয়ে দিল যুক্তরাষ্ট্র

তিন বছর পর আফজাল হোসেন ও মৌ জুটি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৬-১১, | ১১:৪৮:৪৮ |
তিন বছর পর আবারও ছোট পর্দায় জুটি হয়ে আসছেন জনপ্রিয় অভিনেতা আফজাল হোসেন ও সাদিয়া ইসলাম মৌ। ‘কোনো একদিন’ শিরোনামের একটি নাটকে দেখা যাবে তাদের।এ জুটি এর আগে ২০২২ সালে চয়নিকা চৌধুরীর পরিচালনায় একটি নাটকে অভিনয় করেন। দীর্ঘদিন পর ফের একই নির্মাতার নাটকে অভিনয় করলেন তারা।

ফারিয়া হোসেনের গল্পে নির্মিত হয়েছে ‘কোনো একদিন’ নাটকটি। বৃহস্পতিবার রঙ্গন এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে নাটকটি প্রচারে আসবে।এ নাটকে আরো অভিনয় করেছেন সৌম্য ও তন্নী তৃণা। নাটকটি প্রযোজনা করেছেন জামাল হোসেন।

 গল্পে দেখা যাবে, পারভেজ আহমেদ (আফজাল হোসেন) দেশের একজন নামকরা ব্যবসায়ী। কিছুদিন আগে তার ব্লাড ক্যান্সার, অর্থাৎ লিউকোমিয়া ধরা পড়েছে। প্রচণ্ড মনের জোরে তিনি চিকিৎসা নিচ্ছেন এবং বাসায় থেকে ব্যবসা দেখছেন। এদিকে তার ব্যবসার কাজে সহযোগিতার জন্য নতুন একজনকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নেন।

 ইন্টাভিউতে সূর্য নামের একজন তরুণ আসেন। তার বায়োডাটা দেখে চমকে ওঠেন পারভেজ আহমেদ। কিন্তু কেন? এমনই এক গল্পে নাটকটি এগিয়ে যায় বলে জানান নির্মাতা।পরিচালক চয়নিকা চৌধুরী বলছেন, ‘ভিউয়ের যুগে এখন অনেক প্রযোজক এ ধরনের গল্পে কাজ করতে আগ্রহী হয় না। সে ক্ষেত্রে প্রযোজক জামাল হোসেন ভাই আমাকে এ কাজটি করার জন্য সহযোগিতা করেছেন।

 তার কাছে আমি কৃতজ্ঞ। এ নাটকটির গল্প দর্শকের চোখ ভেজাবে বলতে পারি। যারা সুন্দর গল্পের নাটক দেখতে পছন্দ করেন তাদের নাটকটি ভালো লাগবে।’ 

 

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..