✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

প্রেমের বিয়ের ৩ মাসের মাথায় লাশ হলেন শিক্ষার্থী

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১০-২০, | ০৯:৫৫:৫২ |

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় ভালোবেসে বিয়ের তিন মাসের মাথায় লাশ হলেন মোছা. সুমী খাতুন (২২)। তিনি সিরাজগঞ্জ নার্সিং ইনস্টিটিউটের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

রোববার (১৯ অক্টোবর) বিকালে উপজেলার রোকনপুর দামরা গ্রামের শ্বশুরবাড়ি থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার চকমির্জাপুর গ্রামের রেজাউল করিমের মেয়ে সুমী আক্তার। তিন মাস আগে ভালোবেসে বিয়ে করেন একই উপজেলার রোকনপুর দামরা গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে সজীব হাসানকে (২৪)। পরিবারের অমতে বিয়ে করায় প্রথমে মেনে নেয়নি সজীবের পরিবার। পরে আত্মীয় স্বজনের মধ্যস্থতায় উভয়পক্ষ মেনে নেয় তাদের।

রোববার বিকালে সুমী খাতুন স্বামীর সঙ্গে শ্বশুরবাড়িতে যান। এর প্রায় দেড় ঘণ্টা পর সজীবের পরিবার জানায় সুমী ঘরের তীরের সাথে ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে। পরে মুমূর্ষু অবস্থায় বগুড়ার শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত সুমীর বাবা রেজাউল করিম এটিকে পরিকল্পিত হত্যা দাবি করেছেন। তিনি বলেন, তার মেয়েকে হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এ ঘটনায় তিনি হত্যা মামলা করবেন বলে জানান।

শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. এস. এম সাজিদ হাসান বলেন, ওই রোগী হাসপাতালে আসার আগেই মারা গেছেন। তার গলায় আঘাতের চিহ্ন রয়েছে। পরে লাশটি শেরপুর থানার পুলিশ এসে নিয়ে গেছে।

শেরপুর থানার ওসি এসএম মঈনুদ্দিন মাসুদ বলেন, অভিযোগ পেয়ে রাতে সুমী খাতুনের লাশ ময়নাতদন্তের জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আনা হয়েছিল। ময়নাতদন্ত শেষে নিহতের পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..