✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

প্রথমবার মেয়েকে প্রকাশ্যে আনলেন কোয়েল

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৯-৩০, | ০৮:৫৪:০৪ |
পাঁচ বছর আগে প্রথমবারের মতো মা হয়েছিলেন ওপার বাংলার অভিনেত্রী কোয়েল মল্লিক। সে বছর মহাষ্টমীর দিন প্রথমবার ছেলের নাম অনুরাগীদের সঙ্গে শেয়ার করেন অভিনেত্রী।
এত দিন মেয়েকে সবার চোখের আড়ালে রেখেছিলেন। অনুরাগীরা উদগ্রিব হয়েছিলেন কোয়েলের মেয়েকে দেখার জন্য।
এবার পূজায় সেই কৌতূহলও মেটালেন অভিনেত্রী। সপ্তমীতে মেয়েকে প্রকাশ্যে আনলেন কোয়েল।
মেয়েকে কোলে নিয়ে বাড়ির পূজার বিশেষ মুহূর্ত শেয়ার করলেন অভিনেত্রী। ছোট্ট কাব্যকে প্রথমবার দেখে উচ্ছ্বসিত নায়িকার অনুরাগীরা।
 
মুখে একগাল হাসি। টুকটুকে গায়ের রং। ঠিক যেন ছোট্ট কোয়েল।
দুই সন্তানকে নিয়ে পরিবারের ছবি ভাগ করে নিয়ে সবাইকে সপ্তমীর শুভেচ্ছা জানালেন অভিনেত্রী।
এর আগে ২০২৪ সালে দেবীপক্ষে দ্বিতীয়বার সন্তানসম্ভবা হওয়ার সুখবর শুনিয়েছিলেন অভিনেত্রী। স্বামী নিসপাল রানে ও ছেলে কবীরের সঙ্গে হাসিমুখের ছবি দিয়ে লিখেছিলেন, ‘পরিবার বড় হতে চলেছে। খুব শীঘ্রই কবীর বড় দাদার দায়িত্ব পেতে চলেছে।’
সাত বছর সম্পর্কে থাকার পর ২০১৩ সালে প্রযোজক নিসপাল সিংহ রানেকে বিয়ে করেন কোয়েল।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..