✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

চল্লিশে মা হয়েছেন বলিউডের যেসব নায়িকা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৯-২৫, | ০৬:০২:৪১ |

৪২ বছরে প্রথমবারের মতো মাতৃত্বের স্বাদ পেলেন বলিউডের গ্ল্যামডিভা ক্যাটরিনা কাইফ। মাসের পর মাস ধরে গুঞ্জন চলছিল বি-টাউনের অন্দরে, শেষমেশ সব জল্পনার অবসান ঘটিয়ে গত মঙ্গলবার নিজেই সুখবরটি জানালেন এই জনপ্রিয় অভিনেত্রী। তবে ক্যাটরিনাই প্রথম নন, এর আগে চল্লিশ পেরিয়ে মাতৃত্বের আনন্দ পেয়েছেন আরও একাধিক বলিউড তারকা।

ক্যাটরিনা বিয়ে করেছেন বছর চারেক অতিবাহিত হয়েছে। চিকিৎসকদের মতে, বেশি বয়সে মা হলে কিছু জটিলতা দেখা দিতে পারে, তাই ক্যাটরিনাকে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হচ্ছে। সম্প্রতি তাকে মুম্বাইয়ের আলিবাদে দেখা গেছে, যেখানে স্বামী ভিকি সতর্কভাবে তাকে হাত ধরে হাঁটতে সাহায্য করছিলেন।

তবে বলিউডে ক্যাটরিনা ছাড়াও আরও অনেক অভিনেত্রী বেশি বয়সে মাতৃত্বের স্বাদ গ্রহণ করেছেন।

 

তাদের মধ্যে অন্যতম হলেন বিপাশা বসু, যিনি ২০১৬ সালে অভিনেতা করণ সিং গ্রোভারের সঙ্গে বিয়ের পর ৪৩ বছর বয়সে প্রথম সন্তানের জন্ম দেন।

এছাড়াও, অভিনেত্রী শিল্পা শেঠি ৪৫ বছর বয়সে দ্বিতীয়বারের মতো মা হন। তিনি সারোগেসির মাধ্যমে তার মেয়ে সামিশাকে পৃথিবীতে স্বাগত জানান। শিল্পা তার প্রথম সন্তান ভিয়ানের জন্ম দিয়েছিলেন ৩৭ বছর বয়সে।

চল্লিশে মা হয়েছেন বলিউডের যেসব নায়িকা

একইভাবে, বিখ্যাত পরিচালক ও কোরিওগ্রাফার ফারাহ খানও ৪৩ বছর বয়সে আইভিএফ প্রক্রিয়ার মাধ্যমে তিন সন্তানের মা হন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..