✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

রোজাকে বিয়ের পর তাহসানকে আমি শুভেচ্ছা জানিয়েছি : মিথিলা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৯-২৫, | ০৫:৫৭:৪৪ |

পিএইচডি ডিগ্রি অর্জনের পর প্রথমবার ডক্টর উপাধি সঙ্গে নিয়ে টেলিভিশনের পর্দায় হাজির হচ্ছেন অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। একটি বেসরকারি টেলিভিশনের জনপ্রিয় পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’র ৯ম পর্বে অতিথি হয়ে আসছেন তিনি।

ওই বিশেষ পর্বে ড. মিথিলা খোলামেলা আড্ডায় জানিয়েছেন, তাকে ঘিরে চলা সমালোচনাগুলো কীভাবে সামলান তিনি। এ ছাড়া ওপার বাংলার আলোচিত নির্মাতা সৃজিত মুখার্জির সঙ্গে সংসার জীবন কেমন চলছে, সে বিষয়েও পরিষ্কার করেছেন নিজের অবস্থান।

পাশাপাশি সবচেয়ে আলোচিত অংশে তিনি জানিয়েছেন, সাবেক স্বামী ও কন্যা আইরার বাবা তাহসান খানের সঙ্গে সম্পর্ক কেমন।

 

এ প্রসঙ্গে মিথিলা বলেন, ‘রোজা আহমেদকে বিয়ের পর যেমন আমি তাহসানকে অভিনন্দন জানিয়েছি, সৃজিত মুখার্জিকে বিয়ে করার পর তাহসানও আমাকে অভিনন্দন জানিয়েছিলেন।’

এর আগে এ ধরনের ব্যক্তিগত মন্তব্য তিনি কখনো প্রকাশ্যে জানাননি বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’।

মিথিলার এই পর্বটি প্রচার হবে শনিবার (২৭ সেপ্টেম্বর) রাত ৯টায়। দেখা যাবে মাছরাঙা টেলিভিশন ও রেডিও দিনরাত ৯৩.৬ এফএম-এ। অনুষ্ঠানটি প্রযোজনা করছেন জেড আই ফয়সাল।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..