সর্বশেষ :
রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠান আয়োজনে ৬ কমিটি প্রবাসী আয়ে সুবাতাস, ৮ দিনে প্রবাসীরা পাঠিয়েছেন ৯১৫ মিলিয়ন ডলার কোন পথে এগোচ্ছে ট্রুডো-কেটি পেরির প্রেম? গণমাধ্যমে সংবাদ পরিবেশনে যেন বাস্তবতার প্রতিচ্ছবি বিকৃত না হয় : তথ্যমন্ত্রী ব্রেট লির মতে, শচীন সেরা ব্যাটার হলেও সর্বকালের সেরা ক্যালিস মেয়েকে গণধর্ষণ মামলায় মায়ের ১৫ বছরের কারাদণ্ড সৌদি ফুটবল ফেডারেশনের নির্বাচনে বৈধ প্রার্থী একজন, বাদ পাঁচ প্যানেল ঘরের মাঠে বিশ্বকাপ হলেও নির্ভার রাবাদা বামপন্থার অবসান, ফিরল ডানপন্থী শাসন: কেন দে লা এসপ্রিয়েলার ওপর বাজি ধরলেন ট্রাম্প? দেশ গঠনে আলেম-ওলামাদের সঙ্গে নিয়ে কাজ করতে চাই: প্রধানমন্ত্রী

বিশ্বকাপকে সামনে রেখে শনিবার থেকে নারী দলের ক্যাম্প

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৬-০৭, | ১৩:৫৯:৫৫ |

গেল এপ্রিল মাসে নারী ওয়ানডে বিশ্বকাপ বাছাই পর্ব শেষে দেশে ফিরে আসে বাংলাদেশ দল। পাকিস্তানের মাটিতে সেই বাছাই পর্বের শেষ মুহূর্তে কোয়ালিফায়ার নিশ্চিত করে নিগার সুলতানা জ্যোতির দল। দেশে ফিরে কিছুদিন বিশ্রাম শেষেই আবারো অনুশীলনে নামে নারী দলের ক্রিকেটাররা।

চলতি বছরের সেপ্টেম্বরে মাঠে গড়াবে নারী ওয়ানডে বিশ্বকাপ। সেই বিশ্বকাপকে সামনে রেখে এখন থেকেই প্রস্তুতি শুরু করতে চাই বিসিবি। এই মুহূর্তে ঈদের ছুটিতে রয়েছেন নারী দলের ক্রিকেটাররা। ছুটি শেষে আগামী ১৪ জুন শনিবার থেকে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে অনুশীলন ক্যাম্প করতে যাচ্ছে নিগার সুলতানা জ্যােতির দল।

নারী দলের ম্যানেজার গোলাম ফাইয়াজ বলেন, '১৪ তারিখ থেকে একটা অনুশীলন ক্যাম্প শুরু হবে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে। এখন থেকে বিশ্বকাপকে সামনে রেখেই অনুশীলন করা হবে। এই মাস পর্যন্ত চলবে এই ক্যাম্প। কোচিং স্টাফের সকল সদস্য থাকবে ক্যাম্পে।'

তবে নারী দলের পরবর্তী সিরিজ নিয়ে এখনো কোনো তথ্য জানা যায়নি। এর আগে গেল ৮মে কক্সবাজারে যায় নারী দলের ক্রিকেটাররা। এরপর ৯মে থেকে শুরু হয় তাদের অনুশীলন, দলের সঙ্গে ছিলেন ১৫ জন ক্রিকেটার। যেহেতু সেখানে ব্যাট বলের কোনো অনুশীলন ছিল না যে কারণে সেই বহরে ছিল না দলের কোনো কোচ। মূলত ট্রেনার ফিজিও ছিলেন দলের সঙ্গে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..