সর্বশেষ :
শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ড গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর ব্রাজিলের আক্রমণভাগ কি সত্যিই ভয়ংকর হয়ে উঠছে বিশ্বকাপে? নেইমার ছাড়াই নতুন আক্রমণ কাঠামো গড়ছে ব্রাজিল বিশ্বকাপ থেকে প্রথম দল হিসেবে বিদায় নিশ্চিত হাইতির সাইবারির একমাত্র গোলে স্কটল্যান্ডকে হারাল মরক্কো ব্রাজিল জিতেছে, কিন্তু লড়াইটা দিয়েছে হাইতি: পরিসংখ্যানেই প্রমাণ হাইতিকে উড়িয়ে ঘুরে দাঁড়াল ব্রাজিল ৬৫ সেকেন্ডেই বাজিমাত, এবারের বিশ্বকাপের দ্রুততম গোলের রেকর্ড প্যারাগুয়ের ব্রাজিল ম্যাচে থাকছে বিরল ৫০০ বছরের পুরোনো ফুটবল

পিকআপের ধাক্কায় নারীর মৃত্যু

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৭-১০, | ১২:০৭:০৫ |

বরিশালের আগৈলঝাড়ায় সড়ক দুর্ঘটনায় এক ভারসাম্যহীন নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলার বসুন্ডা এলাকায় এ দুর্ঘটনায় নিহত সন্ধ্যা রানী বর্মন পঞ্চগড় জেলার বোদা উপজেলার বাকপুর গ্রামের গিরিশ চন্দ্র বর্মনের মেয়ে।

আগৈলঝাড়া থানার ওসি মো. অলিউল ইসলাম জানান, বুধবার সন্ধ্যার পরে আগৈলঝাড়া উপজেলা সদর থেকে রাজিহার হয়ে বাশাইল সড়কের বসুন্ডা এলাকায় পিকাপ গাড়ীর সাথে ধাক্কা লেগে গুরুতর আহত পড়েছিলো ভারসাম্যহীন এক নারী। স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করলেও সে কোন ঠিকানা বলতে পারেনি। চিকিৎসারত অবস্থায় গভীর রাতে উপজেলা হাসপাতালে সে মারা যায়। পরে সিআইডি’র মাধ্যমে তার বিভিন্ন পরীক্ষা-নীরিক্ষা করে তার ঠিকানা পাওয়া যায় পঞ্চগড় জেলার বোদা উপজেলার বাকপুর গ্রামে। তিনি ওই গ্রামের গিরিশ চন্দ্র বর্মনের মেয়ে সন্ধ্যা রানী বর্মন। সে আগৈলঝাড়া উপজেলার বাটরা গ্রামের সার্বজনীন মন্দিরের আসে-পাশে ঘোরাঘুরি করতেন। বৃহস্পতিবার সকালে আহত নারী সন্ধ্যা রানী বর্মনের লাশ ময়নাতদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে।

-বরিশাল প্রতিনিধি

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..