✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

কোরবানির পশু কেনার পর ও জবাইয়ের সময় যে দোয়া পড়বেন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৬-০৫, | ১১:৫৬:২৫ |

পবিত্র ঈদুল আজহা মুসলমানদের অন্যতম বড় ধর্মীয় উৎসব। ঈদুল আজহার দিনকে নবিজি (সা.) দিনসমূহের মধ্যে শ্রেষ্ঠ বলেছেন। আব্দুল্লাহ ইবনে কুরত থেকে বর্ণিত আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, দিনগুলোর মধ্যে আল্লাহর নিকট সর্বশ্রেষ্ঠ দিন হলো নহরের দিন (অর্থাৎ কোরবানির প্রথম দিন) এরপর এর পরবর্তী দিন (অর্থাৎ কোরবানির দ্বিতীয় দিন)। (সুনানে আবু দাউদ: ১৭৬৫)

ঈদুল আজহার সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো পশু কোরবানি করা। প্রাপ্তবয়স্ক, সামর্থ্যবান পুরুষ ও নারীদের ওপর ঈদুল আজহায় পশু কোরবানি করা ওয়াজিব।

 

 

ঈদুল আজহার এই ওয়াজিব আমলটির প্রস্তুতি নিতে হয় ঈদের আগ থেকেই।  কোরবানির পশু কেনার জন্য অর্থের সংস্থান করা, যাচাই-বাছাই করে পশু কেনা, পশু জবাই ও গোশত সংগ্রহের জন্য প্রয়োজনীয় ব্যবস্থাপনা ইত্যাদি কোরবানির প্রস্তুতি হিসেবে আমরা করে থাকি। আমরা যদি এ কাজগুলো করার সময় আল্লাহর সন্তুষ্টি লাভের নিয়ত করি, অন্তরকে আল্লাহমুখী রাখি, তাহলে একটি গুরুত্বপূর্ণ ইবাদতের প্রস্তুতি হিসেবে এসব কাজের জন্যও আল্লাহ তাআলা আমাদের সওয়াব দান করবেন ইনশাআল্লাহ।

তাই কোরবানির প্রস্তুতিমূলক কাজগুলো করার সময়ও নিয়ত ও দোয়ার মাধ্যমে অন্তরকে আল্লাহমুখী রাখা উচিত। আলেমরা বলেন, কোরবানির পশু কেনার পর এ দোয়াটি পড়া উত্তম-
اللَّهُمَّ هٰذِهِ مِنْكَ وَلَكَ، تَقَبَّلْهَا مِنِّي
উচ্চারণ: আল্লাহুম্মা হাজিহি মিনকা ওয়ালাকা, তাকাব্বালহা মিন্নি।
অর্থ: হে আল্লাহ! এই পশুটি আপনার পক্ষ থেকে এবং আপনারই জন্য। আপনি এটি আমার পক্ষ থেকে কবুল করে নিন।

হাদিসে এসেছে, আল্লাহর রাসুল (সা.) পশু জবাইয়ের সময় এই দোয়া পড়তেন (সহিহ মুসলিম: ১৯৬৬) 

আমরা পশু জবাইয়ের সময় বিসমিল্লাহি আল্লাহু আকবার বলার পাশপাশি এ দোয়াটি পড়তে পারি। পশু কেনার পরও দোয়াটি পড়তে পারি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..