সর্বশেষ :
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ২০ আগস্ট হিরোশিমা-নাগাসাকি হামলার ৮১ বছর: বর্তমান বিশ্বে পারমাণবিক পরিস্থিতি কি? বৃষ্টিতে ভেসে গেল ম্যাচ, সরাসরি বিশ্বকাপের স্বপ্নও শেষ আয়ারল্যান্ডের সূচকের উত্থানে পুঁজিবাজারে চলছে লেনদেন দুপুরের মধ্যে ঢাকায় বজ্রসহ বৃষ্টির শঙ্কা সারাদিন ফুরফুরে থাকতে সকালটা শুরু করবেন যেভাবে আড়াই বছর পর ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ১১২ মরদেহ সরকারকে ব্যর্থ করতে দেশের বিরুদ্ধে একটি দল চক্রান্ত করছে : রিজভী আইআরজিসির সংশ্লিষ্ট ইরাকি এয়ারলাইন্সের নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র মার্কিন ক্ষেপণাস্ত্রের মজুদ কমে যাওয়ার খবর ‍উড়িয়ে দিল যুক্তরাষ্ট্র

নেটিজেনদের কটাক্ষের শিকার জোভান

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৬-০৫, | ১১:৫৫:২৭ |

নেটিজেনদের কড়া কটাক্ষের শিকার হলেন অভিনেতা ফারহান আহমেদ জোভান। ঈদের বিশেষ নাটক ‘আশিকি’-তে অভিনয় করে এ ট্রল ও সমালোচনার ঝড় উঠে তার বিরুদ্ধে।

বুধবার (৪ জুন) সিএমভি ইন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয় ঈদের বিশেষ নাটক ‘আশিকি’র টিজার। পরদিন বৃহস্পতিবার (৫ জুন) রাতে প্রকাশিত হয় নাটকটির ট্রেলার। তখন থেকেই বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দুই ভিডিও ছড়িয়ে পড়ে। জোভানকে নিয়ে নানা মিম ও ব্যঙ্গ বিদ্রুপে সরব সোশ্যাল মিডিয়া।

মন্তব্যের ঘরে সমালোচনা করে নেটিজেনদের একজন লেখেন, ‘এতোটা ওভারএক্টিং কেন? আরেকজন লেখেন, ‘তার এক্সপ্রেশান জাস্ট নেওয়ার মতো না’।

তবে অভিনেতা ট্রল ও সমালোচনার শিকার হলেও নাটকের ভিজ্যুয়াল ও আবহসংগীত প্রশংসা কুড়াচ্ছে নেটিজেনদের। বিশ্লেষকরা বলছেন, যেভাবেই হোক, ‘আশিকি’ এখন মুক্তির আগেই আলোচনার কেন্দ্রে রয়েছে। তাই নেটদুনিয়ায় ভিউয়ের ম্যাজিক দেখাতে পারে ঈদের বিশেষ এ নাটক।

মধ্যবিত্ত পরিবারের দেখতে অসুন্দর এক ছেলের রকস্টার হওয়ার গল্প বলবে ‘আশিকি’। পারভেজ ইমরানের চিত্রনাট্য ও ইমরোজ শাওনের পরিচালিত এ নাটকের প্রধান চরিত্রে অভিনয় করেছেন জোভান। তার বিপরীতে ছিলেন নাজনীন নীহা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..