✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

জিপিএ-৫ কমেছে ৪৩ হাজার ৯৭

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৭-১০, | ১১:৩৮:৩৫ |

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ২ টায় শিক্ষাবোর্ডগুলো এ ফল প্রকাশ করে। এতে দেখা গেছে, গতবারের চেয়ে এবার জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ৪৩ হাজার ৯৭ জন।

এবার সারা দেশে জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৩৯ হাজার ৩২ জন শিক্ষার্থী।

গত বছর ১ লাখ ৮২ হাজার ১২৯ পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিল। গত বছরের চেয়ে এ বছর ৪৩ হাজার ৯৭ জন জিপিএ-৫ কম পেয়েছে।

এ বছর গড় পাশ কমেছে প্রায় ১৫ শতাংশ। এসএসসি ও সমমান পরীক্ষায় গড় পাশের হার ৬৮ দশমিক ৪৫ শতাংশ। গত বছর এই হার ছিল ৮৩ দশমিক শুন্য ৪ শতাংশ।

১০ এপ্রিল শুরু হওয়া এই পরীক্ষায় মোট ১৯ লাখ ২৮ হাজার ৯৭০ জন পরীক্ষার্থী অংশ নেয়—যা ২০২৪ সালের তুলনায় প্রায় এক লাখ কম।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..