✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

পাসের হারে শীর্ষে রাজশাহী, পিছিয়ে বরিশাল

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৭-১০, | ১১:২৯:২১ |

এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর দুইটায় এই ফলাফল প্রকাশ করা হয়। প্রকাশিত ফলে দেখা যায় পাসের হারে শীর্ষে রয়েছে রাজশাহী শিক্ষা বোর্ডে। আর সর্বনিম্ন পাসের হার বরিশাল বোর্ডে।

প্রকাশিত ফলাফলের হিসেব বলছে, এবারের সম্মিলিত পাসের হার ৬৮.৪৫ শতাংশ। ২০২৪ সালে এই হার ছিল ৮৩.০৪ শতাংশ।

পাসের হার বিবেচনায় শীর্ষে রাজশাহী বোর্ড। এই বোর্ডে ৭৭.৬৩ শতাংশ শিক্ষার্থী কৃতকার্য হয়েছে। এরপর রয়েছে যশোর বোর্ডে ৭৩.৬৯ শতাংশ, চট্টগ্রাম বোর্ডে ৭২.০৭ শতাংশ, সিলেট বোর্ডে ৬৮.৫৭ শতাংশ, ঢাকা বোর্ডে ৬৭.৫১ শতাংশ, দিনাজপুর বোর্ডে ৬৭.০৩ শতাংশ, কুমিল্লা বোর্ডে ৬৩.৬০ শতাংশ, ময়মনসিংহ বোর্ডে ৫৮.২২ শতাংশ। সবচেয়ে কম পাসের হার বরিশাল বোর্ডে ৫৬.৩৮ শতাংশ।

চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছিল গত ১০ এপ্রিল। পরীক্ষা শেষ হয় ১৩ মে। এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় নিয়মিত-অনিয়মিত মিলিয়ে মোট পরীক্ষার্থী ছিল ১৯ লাখ ২৮ হাজার ৯৭০ জন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..