✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৫-০২-২৮, | ১০:৫৩:১৮ |রমজানকে সামনে রেখে বাজারে বিক্রি বেড়েছে ভোগ্যপণ্যের। যার প্রভাবে বেড়েছে মুরগি, মাছ ও মাংসের দাম। বাড়তি রয়েছে লেবু, শসা ও বেগুনের দামও। তবে রোজার পণ্য খেজুর, ছোলা, ডাল ও চিনির দাম কমতির দিকে।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর কারওয়ানবাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।
বাজারে দেশি মুরগির দাম কেজিতে ৫০-৬০ টাকা বেড়েছে। ১০ টাকা বেড়ে প্রতি কেজি ব্রয়লার বিক্রি হচ্ছে ২০০ টাকা। তবে দাম বাড়েনি সোনালি মুরগির। গত সপ্তাহের দামেই ২৮০-৩০০ টাকা কেজি বিক্রি হচ্ছে।
তবে কেজিপ্রতি ৭৫০ টাকার গরুর মাংস বিক্রি হচ্ছে ৭৮০ টাকায় আর ১১০০ টাকার খাসির কেজি বিক্রি হচ্ছে ১২৫০-১৩০০ টাকায়। কেজিতে ৫ টাকা বেড়েছে আলু ২৫ আর পেঁয়াজ ৪৫ টাকায় বিক্রি হচ্ছে।
গত বছরের একই সময়ের তুলনায় কেজিতে ১০-১৫ টাকা কমে রমজানের পণ্য ছোলা ১০০-১১০ টাকা, চিনি ১২০-১২৫, বেসন মানভেদে ৮০-১২০, মসুর ডাল ১১০আর এংকর ডাল বিক্রি হচ্ছে ৭০-৮০ টাকা কেজিতে।
অন্যদিকে মাছের বাজারও চড়া। চিংড়ি, কই, শিং, তেলাপিয়া, রুই ও পাঙাশ মাছের দাম কেজিতে ২০-৫০ টাকা পর্যন্ত বেড়েছে।
| 🕌 Fajr | 🕌 Dhuhr |
|---|---|
| -- | -- |
| 🕌 Asr | 🕌 Maghrib |
| -- | -- |
| 🕌 Isha | |
| -- | |
| দেশ ও মুদ্রা | ১ ইউনিট = টাকা | পরিবর্তন |
|---|---|---|
| ⏳ Currency data loading... | ||