সর্বশেষ :
হিরোশিমা-নাগাসাকি হামলার ৮১ বছর: বর্তমান বিশ্বে পারমাণবিক পরিস্থিতি কি? বৃষ্টিতে ভেসে গেল ম্যাচ, সরাসরি বিশ্বকাপের স্বপ্নও শেষ আয়ারল্যান্ডের সূচকের উত্থানে পুঁজিবাজারে চলছে লেনদেন দুপুরের মধ্যে ঢাকায় বজ্রসহ বৃষ্টির শঙ্কা সারাদিন ফুরফুরে থাকতে সকালটা শুরু করবেন যেভাবে আড়াই বছর পর ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ১১২ মরদেহ সরকারকে ব্যর্থ করতে দেশের বিরুদ্ধে একটি দল চক্রান্ত করছে : রিজভী আইআরজিসির সংশ্লিষ্ট ইরাকি এয়ারলাইন্সের নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র মার্কিন ক্ষেপণাস্ত্রের মজুদ কমে যাওয়ার খবর ‍উড়িয়ে দিল যুক্তরাষ্ট্র ফিলিস্তিনই মুসলিম বিশ্বের প্রধান ইস্যু, সমর্থন অটুট রাখবে ইরান

যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ১, আহত ১৫

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৬-০৪, | ১০:১২:৩২ |

নাটোর সদরের নাটোর-বগুড়া মহাসড়কের বাকশোর ঘাট এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় যাত্রীবাহী বিআরটিসি বাস খাদে পড়ে আখতারুজ্জামান (৩৮) নামের একজন বাসযাত্রী নিহত হয়েছেন। এই ঘটনায় অন্তত ১৫ জন যাত্রী আহত হয়েছে। এদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৫ জুন) সকালে এই দুর্ঘটনা ঘটে। নিহত আখতারুজ্জামান নীলফামারী শহরের মাস্টারপাড়া এলাকার জনৈক দেলোয়ার হোসেনের ছেলে।

ঝলমলিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুবুর রহমান জানান, বৃহস্পতিবার ভোরের দিকে নাটোর থেকে একটি বিআরটিসি বাস রংপুরের দিকে যাচ্ছিল। ভোর পাঁচটার দিকে নাটোর সদরের নাটোর-বগুড়া মহাসড়কের বাকশোর ঘাট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান যাত্রীবাহী বিআরটিসি বাসটিকে ধাক্কা দেয়। এতে বাসটি খাদে পড়ে যায়। এই ঘটনায় আখতারুজ্জামান নামের এক বাসযাত্রী ঘটনাস্থলেই নিহত হন। আহত হন অন্তত ১৫ জন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল আহতদের উদ্ধার করে নাটোর বগুড়া রাজশাহীসহ বিভিন্ন হাসপাতালে প্রেরণ করে।

 

এই কর্মকর্তা আরও জানান, ঘাতক কাভার্ডভ্যানটিকে শনাক্ত করার চেষ্টা চলছে। সেইসঙ্গে সড়ক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

- নাটোর প্রতিনিধি

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..