সর্বশেষ :

হিমাগারে আলুর পরিবর্তে মিষ্টি, জরিমানা ২ লাখ টাকা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৬-০৪, | ১০:১১:৩২ |

রংপুরে আলুর পরিবর্তে হিমাগারে মিষ্টি, দই, ঘি মজুদ রাখার অভিযোগে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। ৭২ পদাতিক ব্রিগেড কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল হুমায়ুন কাইয়ুমের একটি প্রশাসনিক দল এ অভিযানে অংশ নেন। বুধবার (৪ জুন) রাত ১০টা থেকে ১২টা পর্যন্ত নগরীর ময়না কুটি অ্যাগ্রো কোল্ড ষ্টোরেজ লিমিটেডে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (৫ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রংপুরের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান।

তিনি বলেন, অভিযানের সময় ওই হিমাগারে মজুদকৃত ৬ হাজার ৭৮০ কেজি অবৈধ মিষ্টি উদ্ধার করে ধ্বংস করা হয়েছে।

হিমাগারের এক কর্মকর্তা বলেন, 'এখানে পুষ্টি কম্পানি ঈদের চাহিদার কারণে মিষ্টি মজুদ করেছিল। ওনাদের অনুরোধে কিছু মিষ্টি রেখেছিলাম। যদিও মিষ্টি রাখার কোনো নিয়ম নেই। এটা আমাদের ভুল হয়েছে।'

রংপুর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জোয়ার্দার আসিফ ইকবাল বলেন, 'আলুর পরিবর্তে মিষ্টি মজুদ করে রেখেছে হিমাগার কর্তৃপক্ষ। তারা আলুর পরিবর্তে মিষ্টি রাখতে পারেন না। এজন্য দুই পক্ষকে ১ লাখ টাকা করে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

এ বিষয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রংপুরের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, 'আলুর পরিবর্তে মিষ্টি রাখার বিষয়টি এক ধরনের প্রতারণা। উদ্ধারকৃত দই ও মিষ্টি ধ্বংস করা হয়েছে। শিক্ষামূলক জরিমানা করা হয়েছে। এমন ঘটনা পরবর্তীতে ঘটলে প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।'

রংপুর ৭২ পদাতিক ব্রিগেড কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল হুমায়ুন কাইয়ুম বলেন, 'ঈদকে সামনে রেখে লম্বা সময়ের জন্য কোল্ড স্টোরেজে আলুর পরিবর্তে মিষ্টি মজুদ করে রাখা হয়েছে।

সুবিধামতো তারা সেগুলো ঈদের আগে ও ঈদের পরে বাজারে নেবে, যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এমন ক্ষতিকর ঘটনা রোধে আমরা সবসময় তৎপর। দেশে এই ধরনের কাজ হতে কখনো দিব না।'

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...