✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

ক্যারিয়ার সেরা র‍্যাঙ্কিংয়ে তানজিদ ও ইমন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৬-০৪, | ০৮:৪৯:২৫ |

পাকিস্তানের বিপক্ষে সদ্যসমাপ্ত টি-টোয়েন্টি সিরিজে দারুণ পারফরম্যান্সের পুরস্কার পেলেন বাংলাদেশের তরুণ ওপেনার তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন। আইসিসির প্রকাশিত সর্বশেষ টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে ২৮ ধাপ করে এগিয়ে দুজনই পৌঁছেছেন ক্যারিয়ার সেরা অবস্থানে।

তিন ম্যাচের সিরিজে ধারাবাহিক পারফরম্যান্সের মাধ্যমে দলের সর্বোচ্চ ১০৬ রান করেন তানজিদ। ইনিংসগুলোতে তাঁর রান ছিল ৩১, ৩৩ ও ৪২। যদিও কোনো ফিফটি ছিল না, তবু তিন ম্যাচেই ভালো শুরু এনে দেওয়ার কারণে তিনি উঠে এসেছেন ৫৩তম স্থানে।

অন্যদিকে, প্রথম দুই ম্যাচে ব্যর্থ হলেও শেষ টি-টোয়েন্টিতে ৩৪ বলে ৬৬ রানের ঝড়ো ইনিংস খেলেন পারভেজ হোসেন। এর সুবাদে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে ২৮ ধাপ এগিয়ে তিনি উঠে এসেছেন ৯৫তম স্থানে।

বাংলাদেশ দলের আরেক ব্যাটসম্যান জাকের আলি সিরিজে ৫১ রান করে ৩ ধাপ এগিয়ে এখন আছেন ৬৮তম স্থানে। বর্তমানে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের সর্বোচ্চ অবস্থানে আছেন তাওহিদ হৃদয়, যদিও তিনি ৭ ধাপ পিছিয়ে এখন ৪১তম স্থানে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..