✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

রোনালদোহীন ম্যাচে আল নাসরের বড় জয়

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৯-২৪, | ০৮:২০:২৫ |

সৌদি কিং কাপে জেদ্দার বিপক্ষে ৪-০ গোলে জয় পেয়েছে আল নাসর। তবে বিশ্রামে থাকায় এই ম্যাচে খেলেননি ক্লাবটির সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো।


প্রিন্স আব্দুল্লাহ আল ফয়সাল স্টেডিয়ামে ৮ মিনিটেই প্রতিপক্ষ দলের আত্মঘাতি গোলে এগিয়ে যায় আল নাসর। প্রথমার্ধে আর গোল দিতে পারেননি সাদিও মানে, হোয়াও ফেলিক্সরা।

দ্বিতীয়ার্ধের ৬১ মিনিটে ওয়াইসলির গোলে লিড দ্বিগুণ করে আল নাসর। ১০ মিনিট বাদে স্কোরলাইন ৩-০ করেন পর্তুগিজ ফেলিক্স। আর ম্যাচের শেষ দিকে মোহামেদ সিমাকান গোল করলে এক হালি গোলের হার নিয়ে মাঠ ছাড়ে জেদ্দা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..