সর্বশেষ :
বাণিজ্য ঘাটতি পূরণে যুগোপযোগী পদক্ষেপ নেবেন প্রধানমন্ত্রী : রিজভী জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : প্রতিমন্ত্রী মহাজাগতিক নিউট্রিনোর উৎসের সন্ধানে বড় অগ্রগতি বিজ্ঞানীদের পরীক্ষা মহারাষ্ট্রে, সিট পড়লো আবুধাবিতে! ৪৫০০ বছর কীভাবে টিকে রইল গিজার গ্রেট পিরামিড, রহস্য উন্মোচন প্রথমবার জীবন্ত গবলিন হাঙরের সন্ধান পেলেন বিজ্ঞানীরা পৃথিবীর সবচেয়ে বড় বিচ্ছু ছিল বেসবল ব্যাটের মতো, নতুন গবেষণায় রহস্য উন্মোচন লোহাগড় দুর্গ থেকে ধাক্কা দিয়ে ফেলে হবু বরকে হত্যা বিশ্বকাপে টাইব্রেকারের নিয়মে পরিবর্তন আনছে ফিফা, ফিরছে ‘সাডেন ডেথ’! বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি চালু

হংকংয়ে তাণ্ডব চালিয়েছে বছরের সবচেয়ে শক্তিশালী টাইফুন রাগাসা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৯-২৪, | ০৮:১৭:২৯ |

এবার হংকংয়ে তাণ্ডব চালিয়েছে বছরের সবচেয়ে শক্তিশালী টাইফুন রাগাসা।

বুধবার (২৪ সেপ্টেম্বর) ভোরে টাইফুনটি শহরের কাছাকাছি আসার সাথে সাথে প্রবল বাতাস এবং বৃষ্টিপাত শুরু হয়। বড় বড় ঢেউ আছড়ে পড়ে উপকূলে। তবে আঘাত হানার আগেই নিরাপদ আশ্রয়ে সরানো হয় অঞ্চলটির হাজার হাজার বাসিন্দাকে।

 

এরই মধ্যে স্বায়ত্ত্সত অঞ্চলটির সব শিক্ষা প্রতিষ্ঠানসহ অনেক অফিস-আদালত, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে সরকার। বিমানবন্দরগুলোয় বৃহস্পতিবার পর্যন্ত বাতিল করা হয়েছে সব ফ্লাইট।

এর আগে, ফিলিপাইনের উত্তরাঞ্চলে তাণ্ডব চালায় টাইফুন রাগাসা। হংকংয়ের পর টাইফুনটি আঘাত হানবে চীনের মূল ভূখণ্ডসহ ম্যাকাও ও তাইওয়ানে। এরই মধ্যে জারি করা হয়েছে সতর্কতা। নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে লাখ লাখ বাসিন্দাকে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..