সর্বশেষ :
হিরোশিমা-নাগাসাকি হামলার ৮১ বছর: বর্তমান বিশ্বে পারমাণবিক পরিস্থিতি কি? বৃষ্টিতে ভেসে গেল ম্যাচ, সরাসরি বিশ্বকাপের স্বপ্নও শেষ আয়ারল্যান্ডের সূচকের উত্থানে পুঁজিবাজারে চলছে লেনদেন দুপুরের মধ্যে ঢাকায় বজ্রসহ বৃষ্টির শঙ্কা সারাদিন ফুরফুরে থাকতে সকালটা শুরু করবেন যেভাবে আড়াই বছর পর ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ১১২ মরদেহ সরকারকে ব্যর্থ করতে দেশের বিরুদ্ধে একটি দল চক্রান্ত করছে : রিজভী আইআরজিসির সংশ্লিষ্ট ইরাকি এয়ারলাইন্সের নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র মার্কিন ক্ষেপণাস্ত্রের মজুদ কমে যাওয়ার খবর ‍উড়িয়ে দিল যুক্তরাষ্ট্র ফিলিস্তিনই মুসলিম বিশ্বের প্রধান ইস্যু, সমর্থন অটুট রাখবে ইরান

কুড়িগ্রামে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৭-০৯, | ০৮:১৫:১৮ |

কুড়িগ্রামের রাজারহাটে নিখোঁজের একদিন পরে তিস্তা নদীতে শিশু নাজিমের (৫)মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার দুপুরে বাড়ীর পাশের তিস্তা নদী থেকে রংপুর ডুবুরি দল এসে নাজিমের মরদেহ উদ্ধার করে। সে তিস্তা নদীর উত্তর তীরবর্তী বসবাসকারী রফিকুল ইসলামের তৃতীয় সন্তান।

প্রতিবেশী ও পরিবার সুত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় অন্যান্য ছেলেমেয়েদের সাথে গত মঙ্গলবার বিকেলে খেলছিল নাজিম।পাশেই নাজিমের মা অন্যান্য মহিলাদের সাথে গল্প করছিলেন। হঠাৎ করে সন্তানের কথা মনে পড়ে মায়ের। হদিস না পেয়ে স্থানীয়দের সন্দেহ হয় নদীতে পড়তে পারে।কারণ নাজিম যেখানে খেলাধূলার স্থানের পাশেই তিস্তা নদীর তীরে একটি নৌকা বাধা ছিলো। প্রায়ই নাজিম নৌকায় উঠে খেলা করত। মঙ্গলবার রাতে  রাজারহাট ফায়ার স্টেশনে যোগাযোগ করা হয়। বুধবার দুপুরে রংপুরের ডুবুরি দল এসে রাজারহাট ও রংপুর  ফায়ার স্টেশনের যৌথ তত্ত্বাবধায়নে তিস্তা নদীতে নিখোঁজ শিশু নাজিমের মরদেহ উদ্ধার করে।
স্থানীয়রা জানান, ছয় বছর পুর্বে তিস্তা নদীর একই স্থানে রফিকুল ইসলামের বাবা নৌকা ডুবিতে নিখোঁজ হন এবং আজো তার সন্ধান মিলেনি।

রাজারহাট ওসি তসলিম উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

-কুড়িগ্রাম প্রতিনিধি

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..