সর্বশেষ :
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ২০ আগস্ট হিরোশিমা-নাগাসাকি হামলার ৮১ বছর: বর্তমান বিশ্বে পারমাণবিক পরিস্থিতি কি? বৃষ্টিতে ভেসে গেল ম্যাচ, সরাসরি বিশ্বকাপের স্বপ্নও শেষ আয়ারল্যান্ডের সূচকের উত্থানে পুঁজিবাজারে চলছে লেনদেন দুপুরের মধ্যে ঢাকায় বজ্রসহ বৃষ্টির শঙ্কা সারাদিন ফুরফুরে থাকতে সকালটা শুরু করবেন যেভাবে আড়াই বছর পর ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ১১২ মরদেহ সরকারকে ব্যর্থ করতে দেশের বিরুদ্ধে একটি দল চক্রান্ত করছে : রিজভী আইআরজিসির সংশ্লিষ্ট ইরাকি এয়ারলাইন্সের নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র মার্কিন ক্ষেপণাস্ত্রের মজুদ কমে যাওয়ার খবর ‍উড়িয়ে দিল যুক্তরাষ্ট্র

‘অন্ধকারে লুকিয়ে আছে এক ভয়ংকর সত্য’

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৭-০৯, | ০৮:১২:৩৭ |

গত ১৮ মে হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার হন দেশের জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। গ্রেপ্তারের পর তাকে কারাগারে পাঠানো হয়। পরে আদালত থেকে জামিন পেয়ে মুক্ত হন এই অভিনেত্রী।

মুক্তির পর বেশ কিছুদিন সামাজিক যোগাযোগমাধ্যম থেকে নিজেকে গুটিয়ে রেখেছিলেন তিনি। ভক্তদের জানিয়ে ছিলেন, তিনি গুরুতর অসুস্থ এবং ধীরে ধীরে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরছেন।

এরই মধ্যে ফারিয়া আবারও সোশ্যাল মিডিয়ায় সক্রিয় হয়েছেন। সম্প্রতি নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি নতুন সিনেমা নিয়ে পোস্ট দিয়েছেন এই অভিনেত্রী।

ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে নুসরাত ফারিয়া অভিনীত ঈদুল ফিতরের সিনেমা ‘জ্বীন-৩’। এ সিনেমার পোস্টার শেয়ার করে লিখেছেন, “অন্ধকারে লুকিয়ে আছে এক ভয়ংকর সত্য। ‘জ্বীন-৩’ থেকে এবার কেউ রেহাই পাবে না।”

এরপর মুক্তির তারিখ উল্লেখ করে অভিনেত্রী লেখেন, ‘৮ জুলাই বিকাল ৩টা, বিশ্বব্যাপী ডিজিটাল মুক্তি’ ।

‘জ্বীন’ ও ‘জ্বীন-২’ সিনেমার সাফল্যে অনুপ্রাণিত হয়ে চলতি বছরের ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিরিজের তৃতীয় কিস্তি ‘জ্বীন-৩’। একটি বাস্তব ঘটনার ছায়া অবলম্বনে সিনেমাটি নির্মাণ করেছেন পরিচালক কামরুজ্জামান রোমান। এতে সজল ও নুসরাত ফারিয়ার পাশাপাশি অভিনয় করেছেন নাদের চৌধুরী, তানিয়া আহমেদ, মোস্তফা হীরা প্রমুখ।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..