✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

খাগড়াছড়িতে নদীর পানি বেড়ে নিম্নাঞ্চল প্লাবিত

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৭-০৯, | ০৮:১১:৫৪ |

খাগড়াছড়িতে গত দুই দিন ধরে থেমে থেমে বৃষ্টি হচ্ছিল। তবে, বর্তমানে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। ফলে চেঙ্গি ও মাইনি নদীর পানি বেড়ে গিয়ে নিম্নাঞ্চলের গ্রামগুলোতে পানি ঢুকে পড়েছে। এতে করে ভোগান্তিতে পড়েছে বাসিন্দারা।

বুধবার খাগড়াছড়ি শহরের মুসলিমপাড়া, গঞ্জ পাড়া, কালাডেবাসহ বেশ কয়েকটি একটি এলাকা পানিতে ডুবে যায়। এছাড়া, খাগড়াছড়ি বাজারের সবজি বাজার কেন্দ্রীয় শাহী মসজিদের পেছনের সড়কটিও পানিতে ডুবে যায়। একইভাবে গরু বাজারও পানিতে ডুবে যায়। তবে, এখনো পর্যন্ত পাহাড়ধসের বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি।

এ পরিস্থিতিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে পাহাড়ের পাদদেশে নদী তীরবর্তী এলাকার পরিবারগুলোকে আশ্রয়কেন্দ্রে চলে আসার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।

জেলা প্রশাসক এ বি এম  ইফতেখারুল ইসলাম খন্দকার জানান, আশ্রয়কেন্দ্রগুলো খোলা রয়েছে। যে কেউ এখানে আশ্রয় নিতে পারবে। আশ্রয় নেওয়া পরিবারগুলোকে জেলা প্রশাসনের পক্ষ থেকে খাবার দেওয়া হবে। গত বছরেও খাগড়াছড়ি চার দফা বন্যায় ডুবেছিল।

এদিকে, বন্যার জন্য নদী দখল ও দূষণকে দায়ী করছেন এলাকাবাসী।

-খাগড়াছড়ি প্রতিনিধি

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..