✕

সর্বশেষ :
৫০০ বছর ধরে বিশ্বের প্রাচীনতম শপিংমলকে টিকিয়ে রেখেছে যে গোপন নেটওয়ার্ক! পশ্চিম ফিলিপাইন সাগর: চীন মোকাবিলায় ফিলিপাইনের সামনে তিন পথ আগামী সপ্তাহে ভারত সফরে আসছেন মার্কো রুবিও ভারত থেকে আকাশ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কিনছে তাজিকিস্তান ও তুর্কমেনিস্তান ‘স্পাইডার-ম্যান’ সড়ক পৃথিবীর চেয়েও প্রাণবান্ধব গ্রহ থাকতে পারে মহাবিশ্বে রাজধানীসহ সারাদেশে শীত নামবে কবে, জানাল আবহাওয়া অধিদপ্তর স্মার্টফোন চার্জ দেওয়ার সময় কভার কি খুলে রাখা জরুরি? স্টারলিংককে ‘যুদ্ধের হাতিয়ার’ আখ্যা, ইরানে ইন্টারনেট বন্ধের নতুন হুমকি অস্ট্রেলীয় নৌবাহিনীর জাহাজে গোপন ভিডিও ধারণের যন্ত্র, তদন্ত শুরু

জুনিয়রদের যৌন হেনস্তার অভিযোগে ৭ ইসরায়েলি সেনা আটক

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৭-০৯, | ০৮:১০:৫৭ |

ইসরায়েলি বিমানবাহিনীর অ্যারো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইউনিটে মোতায়েন সেনাদের র‌্যাগিংয়ের নামে যৌন হেনস্তা, হুমকি ও সমকামিতায় বাধ্য করার অভিযোগে সাত সৈন্যকে আটক করেছে দেশটির সামরিক পুলিশ।

সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানায়, গতকাল রাতে অভিযুক্তদের আটক করা হয়। তাদের সবাই ১৩৬ নম্বর এয়ার ডিফেন্স ব্যাটালিয়নের সদস্য। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর সামরিক পুলিশ জানিয়েছে, ‘দীক্ষা অনুষ্ঠান’-এর সময় এই সেনারা জুনিয়র সদস্যদের সঙ্গে গুরুতর অসদাচরণ করেছেন।

আরেকটি স্থানীয় সংবাদমাধ্যম ইয়েনেত নিউজ জানিয়েছে, কয়েক সপ্তাহ ধরে অন্তত ১০ জন জুনিয়র সেনা এসব নিপীড়নের শিকার হন। অভিযোগে বলা হয়েছে, অভিযুক্ত সিনিয়র সেনারা জুনিয়র সদস্যদের ওপর শারীরিক নিপীড়ন চালিয়েছেন, যৌন হেনস্তা ও মারধর করেছেন, হুমকি দিয়েছেন এবং কিছু ক্ষেত্রে সমকামিতায় বাধ্য করেছেন।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, অভিযোগগুলোর তদন্ত এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে, তাই এ বিষয়ে বিস্তারিত মন্তব্য করা যাচ্ছে না। তবে বাহিনীটি জানিয়েছে, সেনাদের আচরণে শৃঙ্খলাভঙ্গ বা যেকোনো ধরনের নির্যাতনের ঘটনায় জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে।

এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের পর অভিযুক্তদের বিরুদ্ধে সামরিক আইনের আওতায় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

  • টাইমস অব ইসরায়েল ও ওয়াইনেট নিউজ

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..