✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

নাটোরে শিশুর লাশ উদ্ধার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৭-০৯, | ০৮:১০:০৩ |

নাটোরের সিংড়া থেকে নিখোঁজ শিশু কেয়া খাতুন (৪) এর লাশ পাবনার গুমানী নদীতে ভেসে উঠল। নিখোঁজের তিনদিন পর মঙ্গলবার বিকেলে পাবনার চাটমোহরের গুমানী নদীর কাটেঙ্গা এলাকা থেকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করে চাটমোহর থানা পুলিশ।

শিশু কেয়া খাতুন নাটোরের সিংড়া উপজেলার আগতিরাইল গ্রামের কাউছার আলীর মেয়ে। শিশুটি গত ৫ জুলাই নানার বাড়ি সিংড়া পৌরসভার শোলাকুড়া মহল্লার আত্রাই নদীর পাশের্^ সহপাঠিদের সাথে খেলতে গিয়ে নিখোঁজ হয়। পরে শিশুটির মা আখি খাতুন থানায় একটি সাধারণ ডায়েরী করেন।

নিহত শিশুর পরিবার সুত্রে জানা গেছে, শিশু কেয়া খাতুন গত  ৫ জুলাই সকাল আনুমানিক ১০ টার দিকে প্রতিবেশী শিশুদের সাথে আত্রাই নদীর পাশে খেলতে যায়। পরে তাকে অনেক খোঁজাখুঁজি শেষে না পেয়ে এলাকায় মাইকিং ও থানায় জিডি করেন।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, গত ৫ জুলাই শিশু কেয়া খাতুন বাড়ির পাশে খেলতে গিয়ে নিখোঁজ হয়। পরের দিন তার মা আখি খাতুন থানায় একটি সাধারণ ডায়েরি করেন। ঘটনার তিনদিন পর পাবনার চাটমোহর গুমানি নদী থেকে একটি অজ্ঞাত শিশুর লাশ উদ্ধার করা হয়। খবর পেয়ে শিশুটির পরিবারের লোকজন সেখানে রওয়া দিয়েছেন। তবে নিখোঁজ স্থলে গিয়ে বিষয়টি নিয়ে তদন্ত করছেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..