✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

বিএনপি থেকে এখন পর্যন্ত কাউকে মনোনয়ন দেয়া হয়নি: রিজভী

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৯-২৩, | ০৬:০২:২০ |

আগামী জাতীয় নির্বাচনে বিএনপির পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো প্রার্থীকে সবুজ সংকেত বা মনোনয়ন দেয়া হয়নি। গঠনতন্ত্র মোতাবেক মনোনয়ন দেওয়া হবে বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

 

রিজভী বলেন, বিভিন্ন গণমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। বিএনপি সবুজ সংকেত নয়, দলের গঠনতন্ত্র ও নীতিমালা অনুসরণ করেই মনোনয়ন দিয়ে থাকে।

তিনি আরও জানান, জাতীয় নির্বাচনে মনোনয়ন প্রত্যাশীদের জনবান্ধব হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলীয় ও জনবান্ধব কার্যক্রমে যারা এগিয়ে থাকবেন, তারাই মনোনয়নের জন্য বিবেচিত হবেন।

এসময় রিজভী অভিযোগ করেন, সরকার যতই নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে, ততই একটি মহল ষড়যন্ত্র করছে। তারা পতিত ফ্যাসিবাদের সহায়তায় রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..