✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

টঙ্গীতে কেমিক্যাল গোডাউনে আগুন, ফায়ার সার্ভিস কর্মকর্তাসহ দগ্ধ ৫

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৯-২২, | ০৫:৩১:৩২ |

গাজীপুরের টঙ্গীর বিসিক এলাকায় একটি কেমিক্যাল গোডাউনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ করছে। এদিকে আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের কর্মকর্তাসহ ৫ জন দগ্ধ হয়েছেন।

 

সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

 

 

দগ্ধদের মধ্যে ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা শাহিন আলমের নাম জানা গেছে।  বাকি ৪ জনের নাম জানা যায়নি।

 

টঙ্গী সরকারি হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ইশরাত জাহান জানান, দগ্ধ ৫ জনকে হাসপাতালে আনা হয়েছে।  এদের মধ্যে ৪ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ঢাকার জাতীয় বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।  ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা শাহিন আলম এ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..