সর্বশেষ :

আগামী নির্বাচনে ১৫০ আসন পাবে এনসিপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৯-২২, | ০৫:২৫:২৩ |

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, আগামী সংসদ নির্বাচনে ১৫০ আসন পাবে এনসিপি।

সোমবার (২২ সেপ্টেম্বর) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দীনের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

 

সিইসির সঙ্গে বৈঠকে নিবন্ধন, প্রতীক ও প্রবাসীদের ভোটাধিকার নিয়ে আলোচনা হয়েছে উল্লেখ করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, কমিশন আমাদের ব্যাপারে ইতিবাচক সিদ্ধান্ত নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করবে।

 

তিনি বলেন, আমাদের জন্য একটি সুখবর আসছে জুলাই পরবর্তী সময়ে। আমরা আজকেও বলেছি শাপলা, সাদা শাপলা, লাল শাপলা চেয়েছি। এই সিদ্ধান্ত থেকে সরছি না। এটা নিয়ে ষড়যন্ত্র চলছে। তিনটি প্রতীকের মাধ্যমেই নিবন্ধন হতে হবে। ইসি না মানলে কীভাবে আদায় করতে হয় তা আমরা জানি।

তিনি আরও বলেন, ইনশাআল্লাহ এই নির্বাচনে এনসিপির হাতে ১৫০ আসন থাকবে। জেলায় জেলায় সাবেক সেনা কর্মকর্তা, জুলাই অভ্যুত্থানে নারী, গণঅভ্যুত্থানে কৃষক, শ্রমিকসহ যারা ছিলেন তাদের নিয়ে প্রার্থিতা থাকবে। আমাদের আলোচনা চলছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...