✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

যমুনা ও সচিবালয় এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৭-০৮, | ০৩:৫১:০২ |

প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন ‘যমুনা’ ও বাংলাদেশ সচিবালয় সংলগ্ন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। জনশৃঙ্খলা ও নিরাপত্তার স্বার্থে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে জানানো হয়েছে।

মঙ্গলবার (৮ জুলাই) ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার এবং অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. সরওয়ার হোসেন স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, আগামী ৯ জুলাই (বুধবার) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স ১৯৭৬-এর ২৯ ধারা অনুযায়ী অর্পিত ক্ষমতাবলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টার নিরাপত্তা নিশ্চিত করা এবং আইন-শৃঙ্খলা বজায় রাখার উদ্দেশ্যে এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

নিষেধাজ্ঞার আওতায় পড়েছে বাংলাদেশ সচিবালয় ও সংলগ্ন এলাকা, প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা এবং তার আশপাশের গুরুত্বপূর্ণ ক্রসিংগুলো- যেমন হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং, কাকরাইল মসজিদ ক্রসিং, অফিসার্স ক্লাব ক্রসিং ও মিন্টু রোড ক্রসিং পর্যন্ত বিস্তৃত এলাকা।

এই এলাকায় কোনো ধরনের সভা, সমাবেশ, গণজমায়েত, মিছিল, মানববন্ধন, অবস্থান কর্মসূচি, ধর্মঘট কিংবা শোভাযাত্রা আয়োজন সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ডিএমপির পক্ষ থেকে সকলকে এই নিষেধাজ্ঞা মেনে চলার আহ্বান জানানো হয়েছে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..