✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

যশোরের ৪০ মণের ষাড় ‘ঠান্ডা ভোলা’

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৬-০৩, | ১৪:১৭:২৪ |

যশোরের অভয়নগর উপজেলার সুন্দলীতে পারিবারিক খামারে বেড়ে উঠেছে ফ্রিজিয়ান জাতের ষাড় ‘ঠান্ডা ভোলা’। গরুটির ওজন ৪০ মণ বলে দাবি করছেন ফুলেরগাতী গ্রামের খামার মালিক প্রসেনজিৎ রায়।

জানা যায়, বড়-ছোট মিলে মোট ৬টি গরু আছে প্রসেনজিৎ-এর খামারে। এরমধ্যে ষাড় আছে দুটি। প্রসেনজিৎ রায় জানান, ‘ঠান্ডা ভোলা’ নামের ষাড়টি তিনি প্রায় চার বছর যাবত লালন-পালন করছেন।

ঠাণ্ডা ভোলার খাদ্যতালিকায় রাখা হয়েছে খৈল, ভূষি, খড় ও ভুট্টার গুড়া। মাঝে-মধ্যে খাওয়ানো হয় সবুজ ঘাষ ও খুদের ভাত। প্রতিদিন প্রায় ১৫শ টাকার খাবার খাওয়াতে হয় গরুটিকে।

সরেজমিনে দেখা যায়, ঠান্ডা ভোলাকে দেখার জন্য দূর-দূরান্ত থেকে অনেকেই আসছেন। ষাড়টির ভালো দাম পাওয়ার আশায় পরিবারের সব সদস্য দিনরাত পরিশ্রম করছেন।

প্রসেনজিত রায় জানান, ভলো দাম না পাওয়ায় তিনি ষাড়টি এখনো বিক্রি করতে পারেননি। তবে তার দৃঢ় বিশ্বাস, ঈদের আগেই ষাড়টি ভালো দামে বিক্রি করতে পারবেন।

-যশোর প্রতিনিধি

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..