✕

সর্বশেষ :
৫০০ বছর ধরে বিশ্বের প্রাচীনতম শপিংমলকে টিকিয়ে রেখেছে যে গোপন নেটওয়ার্ক! পশ্চিম ফিলিপাইন সাগর: চীন মোকাবিলায় ফিলিপাইনের সামনে তিন পথ আগামী সপ্তাহে ভারত সফরে আসছেন মার্কো রুবিও ভারত থেকে আকাশ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কিনছে তাজিকিস্তান ও তুর্কমেনিস্তান ‘স্পাইডার-ম্যান’ সড়ক পৃথিবীর চেয়েও প্রাণবান্ধব গ্রহ থাকতে পারে মহাবিশ্বে রাজধানীসহ সারাদেশে শীত নামবে কবে, জানাল আবহাওয়া অধিদপ্তর স্মার্টফোন চার্জ দেওয়ার সময় কভার কি খুলে রাখা জরুরি? স্টারলিংককে ‘যুদ্ধের হাতিয়ার’ আখ্যা, ইরানে ইন্টারনেট বন্ধের নতুন হুমকি অস্ট্রেলীয় নৌবাহিনীর জাহাজে গোপন ভিডিও ধারণের যন্ত্র, তদন্ত শুরু

নতুন প্রেসিডেন্ট পেলেন দক্ষিণ কোরিয়া

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৬-০৩, | ১৪:১২:১১ |

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পদে জয়ী হয়েছেন লি জে-মিয়ং। দীর্ঘ রাজনৈতিক বিশৃঙ্খলার পর প্রেসিডেন্ট নির্বাচিত হন দেশটির বিরোধীদলের এই নেতা। সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা, বিক্ষোভ এবং বিতর্কিত সেনাশাসনের ছায়া কাটিয়ে দেশের মানুষ গণতন্ত্রের পক্ষেই রায় দিয়েছেন বলে মনে করছেন বিশ্লেষকেরা।

বুধবার (৪ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

মঙ্গলবার (৩ জুন) অনুষ্ঠিত নির্বাচনে প্রেসিডেন্ট হিসেবে জয়ী হন লি জে-মিয়ং। এর মাধ্যমে তিনি সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওলের সামরিক শাসন আর ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে একটি জনমত গড়ে তোলার সুযোগ পেলেন। ইউন সুক ইওলের সামরিক শাসন জারির চেষ্টা ও তা নিয়ে দেশজুড়ে গণবিক্ষোভের ফলে তাকে পার্লামেন্ট অভিশংসনের মাধ্যমে ক্ষমতা থেকে সরিয়ে দেয়। বর্তমানে ইউন ক্ষমতার অপব্যবহারের অভিযোগে ফৌজদারি মামলার মুখোমুখি।

৬১ বছর বয়সী এই রাজনীতিক মাত্র তিন বছর আগে ইউনের কাছে খুব অল্প ভোটে হেরে গিয়েছিলেন। এবার ফিরেই বড় জয় পেলেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..