সর্বশেষ :
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ২০ আগস্ট হিরোশিমা-নাগাসাকি হামলার ৮১ বছর: বর্তমান বিশ্বে পারমাণবিক পরিস্থিতি কি? বৃষ্টিতে ভেসে গেল ম্যাচ, সরাসরি বিশ্বকাপের স্বপ্নও শেষ আয়ারল্যান্ডের সূচকের উত্থানে পুঁজিবাজারে চলছে লেনদেন দুপুরের মধ্যে ঢাকায় বজ্রসহ বৃষ্টির শঙ্কা সারাদিন ফুরফুরে থাকতে সকালটা শুরু করবেন যেভাবে আড়াই বছর পর ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ১১২ মরদেহ সরকারকে ব্যর্থ করতে দেশের বিরুদ্ধে একটি দল চক্রান্ত করছে : রিজভী আইআরজিসির সংশ্লিষ্ট ইরাকি এয়ারলাইন্সের নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র মার্কিন ক্ষেপণাস্ত্রের মজুদ কমে যাওয়ার খবর ‍উড়িয়ে দিল যুক্তরাষ্ট্র

পরকীয়ার জেরে সারিকার সংসার ভাঙনের গুঞ্জন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৬-০২, | ১৩:৪৫:২৪ |

পরকীয়া ও দাম্পত্য জীবনে ঝামেলার গুঞ্জন ভিত্তিহীন উল্লেখ করে মডেল ও অভিনেত্রী সারিকা সাবরিন জানিয়েছেন তিনি স্বামীর সঙ্গে বেশ সুখি দাম্পত্য জীবন কাটাচ্ছেন।

সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া এক মুঠোবার্তায় এ কথা জানান সারিকা সাবরিন।

 

sarika 4

অভিনেত্রী বলেন, আমাদের দাম্পত্য জীবনের চতুর্থ বছর চলছে। এই চার বছরে আমরা একরাতও আলাদা থাকিনি, এটাই হচ্ছে বাস্তবতা। অনেক হাজব্যান্ড ওয়াইফেরই টুকিটাকি বনিবনা বা কিংবা ন্যাচারাল ১৯-২০ যেমন ঝগড়া হয়, ওটাই হয়েছে। সেটা তা-ও আমরা বহু আগে ফেলে আসছি। তাছাড়া এই প্রায় চার বছরে আমরা কখনো একরাতও আলাদা থাকিনি।

পরকীয়ার খবরটি একেবারেই অসত্য উল্লেখ করে অভিনেত্রী বলেন, এটি সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। এটা কোত্থেকে আসছে, কে শুরু করেছে যদি জানতে পারতাম তাহলে একটা সমাধান দিতে পারতাম। গুঞ্জনটা প্রথম কে ছড়িয়েছে, সেটাই আরকি প্রশ্ন। আমি আমার স্বামী-সন্তানের সঙ্গে গাড়ি নিয়ে ঘুরতে বের হয়েছিলাম। ঘুরতে গিয়েই এ খবরটি পেলাম।

sarika 2

মডেল ও অভিনেত্রী সারিকা সাবরিন। কিছুদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছে, সারিকা সাবরিনের দাম্পত্য জীবনে ঝামেলা চলছে। পরকীয়া সম্পর্কে জড়িয়েছেন সারিকা। ফলে দ্বিতীয় স্বামী রাহীর সঙ্গে বিবাহবিচ্ছেদ হতে যাচ্ছে তার। এ নিয়ে বেশ আলোচনার সৃষ্টি হলে গণমাধ্যমে মুখ খুললেন অভিনেত্রী।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..