✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

মঙ্গলবার তিন ঘণ্টা বন্ধ থাকবে শাহজালাল বিমান বন্দরর এসআইটিএ সার্ভার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৬-০২, | ১৩:৩২:২৮ |

তিন ঘণ্টা বন্ধ থাকবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এসআইটিএ সার্ভার। মঙ্গলবার (৩ জুন) দুপুর ১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এই এসআইটিএ সার্ভার রক্ষণাবেক্ষণ কার্যক্রম পরিচালিত হবে। এই সময়ে সার্ভারনির্ভর চেক-ইন ও অন্যান্য প্রক্রিয়াগুলো সাময়িকভাবে বন্ধ থাকবে।

জানা যায়, এসআইটিএ (SITA) একটি সার্ভার যা সাধারণত বিমানবন্দর এবং এয়ারলাইন্সগুলোর মধ্যে যোগাযোগ এবং তথ্য আদান-প্রদানে ব্যবহৃত হয়। এটি একটি বিশ্বব্যাপী নেটওয়ার্ক, যা এয়ারলাইন্স, বিমানবন্দর, এবং অন্যান্য ভ্রমণের সঙ্গে সম্পর্কিত সংস্থাগুলোর মধ্যে ডেটা আদান-প্রদান করতে ব্যবহৃত হয়।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্ভরযোগ্য সূত্র জানায়, এই ৩ ঘণ্টায় নির্ধারিত এয়ারলাইন্সগুলো ম্যানুয়ালি চেক-ইন কার্যক্রম সম্পন্ন করবে।

সূত্র জানায়, যাত্রীসেবা নিশ্চিত করতে সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। যাত্রীদের নিজ নিজ এয়ারলাইন্স কর্তৃক নির্ধারিত সময় অনুযায়ী বিমানবন্দরে যথাসময়ে রিপোর্ট করার অনুরোধ জানানো হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..