✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

হাত দিয়ে গোলের চেষ্টা, মাফ চাইলেন নেইমার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৬-০২, | ১৩:২৮:০৩ |

ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার সান্তোসের হয়ে খেলতে নেমেছিলেন। এই ম্যাচে তিনি যা করলেন, তাতে পুরো ফুটবল দুনিয়া হতবাক। গোল করতে গিয়ে তিনি হাত ব্যবহার করেন। রেফারি সেটা দেখে সঙ্গে সঙ্গে লাল কার্ড দেখান। সান্তোস শেষ পর্যন্ত ম্যাচটা হেরে যায় ১-০ গোলে।

ঘটনাটি ঘটেছে বোটাফোগোর বিপক্ষে ম্যাচে। শুরু থেকেই নেইমারকে রাগান্বিত দেখা যাচ্ছিল। বোটাফোগোর সমর্থকরা একের পর এক দুয়ো দিচ্ছিলেন। জবাবে নেইমার বলেছিলেন, ‘আমি একটা গোল করব, তারপর ওদের সামনে যাব।’

খেলার মাঝপথে নেইমার একটি ফাউল করেন। সেটা ছিল তার সাবেক সতীর্থ জাইরের উপর। রেফারি তখন তাকে হলুদ কার্ড দেখান। এরপর ম্যাচের একেবারে শেষ দিকে এসে ঘটে বিতর্কের মূল ঘটনা। নেইমার বল জালে পাঠান, কিন্তু পা কিংবা মাথা দিয়ে নয়, হাত দিয়ে। অনেকটা ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’-এর মতো।

ভিএআর দেখে সঙ্গে সঙ্গে সেই গোল বাতিল করে দেন রেফারি। নেইমার তখন দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন। এটাই ছিল তার সান্তোস ক্যারিয়ারের পঞ্চম লাল কার্ড। ক্যারিয়ারে সবমিলিয়ে এটা তার ১৬তম লাল কার্ড। পিএসজির হয়ে তিনি শেষবার লাল কার্ড দেখেছিলেন ২০২২ সালের ডিসেম্বরে।

এই লাল কার্ডের পর নেইমার নিজেই মুখ খুলেছেন। ভক্তদের কাছে ক্ষমা চেয়ে তিনি বলেন, ‘গোলের জন্য বেশি মরিয়া হয়ে গেলে কখনো কখনো আমরা ভুল করে বসি। আমি আমার সতীর্থ তো বটেই, ভক্তদের কাছেও মাফ চাইছি। আমি ভুল করে ফেলেছি, দয়া করে আমাকে ক্ষমা করে দিন।’

তিনি আরও বলেন, ‘আজ যদি আমি লাল কার্ড না দেখতাম, আমি নিশ্চিত আমরা ৩ পয়েন্ট নিয়েই ম্যাচটা শেষ করতাম। আজকের ম্যাচের জন্য দলের অভিনন্দন প্রাপ্য। এই ৩টি পয়েন্ট না পাওয়ার দায় একান্তই আমার নিজের।’

ম্যাচের একেবারে শেষ মুহূর্তে আর্থুরের একটি ক্রস থেকে গোল করে জয় তুলে নেয় বোটাফোগো। সান্তোস খালি হাতে মাঠ ছাড়ে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..