সর্বশেষ :
আড়াই বছর পর ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ১১২ মরদেহ সরকারকে ব্যর্থ করতে দেশের বিরুদ্ধে একটি দল চক্রান্ত করছে : রিজভী আইআরজিসির সংশ্লিষ্ট ইরাকি এয়ারলাইন্সের নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র মার্কিন ক্ষেপণাস্ত্রের মজুদ কমে যাওয়ার খবর ‍উড়িয়ে দিল যুক্তরাষ্ট্র ফিলিস্তিনই মুসলিম বিশ্বের প্রধান ইস্যু, সমর্থন অটুট রাখবে ইরান মরক্কোকে ২০৩০ সালের বিশ্বকাপ ফাইনাল আয়োজনের প্রস্তাব ফিফার ১৪০ মিলিয়ন ইউরোর চুক্তিতে রিয়ালে যোগ দিচ্ছেন দিওমান্দে ৪৮ বাণিজ্যিক জাহাজের পথ পরিবর্তনের দাবি সেন্টকমের দুই বছরের চুক্তিতে আর্সেনাল ছেড়ে এভারটনে ডেনিশ মিডফিল্ডার ভারতে এসে প্রস্তুতি ম্যাচ খেলবে না অস্ট্রেলিয়া

সকাল থেকে ১১ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৬-০২, | ১৩:২৫:২৪ |

গ্যাস পাইপলাইনের জরুরি স্থানান্তর কাজের জন্য আজ সোমবার (২ জুন) ঢাকা ও নারায়ণগঞ্জ জেলার বেশ কিছু এলাকায় ১১ ঘণ্টা গ্যাস থাকবে না।

রোববার (১ জুন) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা ও নারায়ণগঞ্জ জেলার ডিএনডি খাল খনন প্রকল্পের আওতায় গ্যাস পাইপলাইনের জরুরি স্থানান্তর কাজের জন্য সোমবার সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মোট ১১ ঘণ্টা ঢাকা ও নারায়ণগঞ্জ এলাকার টেংরা, বাহির টেংরা, হাজীনগর, আমতলা, বড়ভাঙ্গা, কোদালদোয়া, সানাড়পাড়, নিমাইকাশারি, নামা শ্যামপুর, জিয়া সরণী, জাপানি বাজার, তিতাস গ্যাস সড়ক, ছাপড়া মসজিদ, রূপসী বাংলা হাসপাতাল, শনির আখড়া, আরএস টাওয়ার সংলগ্ন এলাকা, গোবিন্দপুর, মাতুয়াইল, মৃধাবাড়ী এলাকার সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এছাড়া আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..