✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

জামালপুরে মিললো গ্যাসের সন্ধান

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৬-০২, | ১৩:২৪:৩৬ |

গ্যাস অনুসন্ধানে কূপ খননের কাজ শেষে জামালপুরের মাদারগঞ্জে প্রাথমিক পরীক্ষায় গ্যাসের সন্ধান মিলেছে।

রোববার (১ জুন) দুপুর ১টা পর্যন্ত ৭.২ মিলিয়ন ঘনফুট চাপে গ্যাস বের হচ্ছিল। এর আগে শনিবার (৩১ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে প্রাথমিক পরীক্ষায় গ্যাসের সন্ধান পাওয়া যায়।

জামালপুর-১ অনুসন্ধান কূপ খনন প্রকল্পের কর্মকর্তাদের মতে, দুই হাজার ৬০০ মিটার খনন করা হয়েছে। আর এক হাজার ৪৪১ থেকে এক হাজার ৪৪৫ মিটার নিচ থেকে ৭.২ মিলিয়ন ঘনফুট চাপে গ্যাস বের হচ্ছে। তার ওপরে আরও একটি স্তর রয়েছে। ওইখানেও গ্যাস রয়েছে। আগামী ৭২ ঘণ্টা প্রাথমিক পরীক্ষা শেষে কী পরিমাণ গ্যাস রয়েছে তা জানা যাবে। এছাড়া তেল বা অন্য পদার্থ রয়েছে কি-না তাও পরীক্ষা শেষে জানা যাবে।

কূপ খনন প্রকল্পের প্রকল্প পরিচালক মো. মোজাম্মেল হক গণমাধ্যমকে বলেন, গ্যাস বের হচ্ছে। তবে এই মুহূর্তে বলা যাচ্ছে না কী পরিমাণ গ্যাস রয়েছে। অন্য কোনো খনিজ পদার্থ থাকলে সেটিও পরীক্ষা শেষে জানা যাবে।

এর আগে চলতি বছরের ২৪ জানুয়ারি উপজেলার তারতাপাড়া গ্রামে গ্যাস খনন কূপটির খনন‌ কাজ উদ্বোধন করেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম। প্রায় ১৬৮ কোটি টাকা ব্যয়ে কূপ খননের কাজ শুরু হয়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..