✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

সেতুর নিচে কার্টনে মিলল নবজাতকের লাশ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০২-২৫, | ১২:০৫:৫৩ |

চট্টগ্রামের সীতাকুণ্ডে সেতুর নিচে ফেলে যাওয়া বিস্কুটের কার্টনের ভেতর থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফৌজদারহাট কালুশাহ সেতুর নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) মর্গে পাঠানো হয়েছে।

ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) সোহেল রানা বলেন, সকালে স্থানীয় বাসিন্দারা কালুশাহ সেতুর নিচে সীমানাপ্রাচীরের ইটের ওপর বিস্কুটের কার্টনটি দেখতে পান। বিষয়টি তাদের কাছে সন্দেহজনক মনে হলে তারা পুলিশে খবর দেন।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ বিস্কুটের কার্টনটি খুললে ভেতরে সাদা কাপড়ে মোড়ানো নবজাতকের মরদেহটি দেখতে পায়।

সোহেল রানা বলেন, নবজাতকটি ছেলেশিশু ছিল। বিস্কুটের কার্টন থেকে মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য চমেকের মর্গে পাঠানো হয়েছে।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..