সর্বশেষ :
রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠান আয়োজনে ৬ কমিটি প্রবাসী আয়ে সুবাতাস, ৮ দিনে প্রবাসীরা পাঠিয়েছেন ৯১৫ মিলিয়ন ডলার কোন পথে এগোচ্ছে ট্রুডো-কেটি পেরির প্রেম? গণমাধ্যমে সংবাদ পরিবেশনে যেন বাস্তবতার প্রতিচ্ছবি বিকৃত না হয় : তথ্যমন্ত্রী ব্রেট লির মতে, শচীন সেরা ব্যাটার হলেও সর্বকালের সেরা ক্যালিস মেয়েকে গণধর্ষণ মামলায় মায়ের ১৫ বছরের কারাদণ্ড সৌদি ফুটবল ফেডারেশনের নির্বাচনে বৈধ প্রার্থী একজন, বাদ পাঁচ প্যানেল ঘরের মাঠে বিশ্বকাপ হলেও নির্ভার রাবাদা বামপন্থার অবসান, ফিরল ডানপন্থী শাসন: কেন দে লা এসপ্রিয়েলার ওপর বাজি ধরলেন ট্রাম্প? দেশ গঠনে আলেম-ওলামাদের সঙ্গে নিয়ে কাজ করতে চাই: প্রধানমন্ত্রী

বৃষ্টিতে পরিত্যক্ত অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা ম্যাচ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০২-২৫, | ১২:০৫:১১ |

চ্যাম্পিয়নস ট্রফিতে দু্ই দলই আসর শুরু করেছে জয় দিয়ে। কিন্তু দ্বিতীয় ম্যাচে এসে বৃষ্টির বাধায় পড়ল তারা। ফলে পরিত্যক্ত হলো অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা ম্যাচ। খেলা মাঠে গড়ানো তো দূরের কথা বৃষ্টির দাপটের কারণে টস পর্যন্ত হয়নি।

মঙ্ললবার (২৫ফেব্রুয়ারি) বিকালে রাওয়ালপিন্ডিতে শুরু হওয়ার কথা ছিল ম্যাচটি। কিন্তু এর আগে থেকেই মুষলধারে পড়তে থাকে বৃষ্টি। আবহাওয়ার পূর্বাভাসে ৩৫ শতাংশ বৃষ্টির সম্ভাবনা দেখাচ্ছিল। ম্যাচ বৃষ্টির পেটে যাওয়ায় দুই দলই পেয়েছে এক পয়েন্ট করে। তাতে জমে উঠল ‘বি’ গ্রুপের লড়াই। আগামীকাল বুধবার (২৬ ফেব্রুয়ারি) ইংল্যান্ড-আফগানিস্তান ম্যাচে যে হারবে, সেই দল ছিটকে যাবে আসর থেকে। সুযোগ থাকবে জয়ী দলের জন্য। ৩ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে আছে দক্ষিণ আফ্রিকা। সমান পয়েন্ট থাকলেও রানরেটে পিছিয়ে আছে অস্ট্রেলিয়া।

৮ দলের চ্যাম্পিয়নস ট্রফিতে প্রতিযোগিতায় টিকে আছে ৬ দল। কারণ, এই রাওয়ালপিন্ডিতে সোমবার বাংলাদেশকে ৫ উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ড। তাতে করে ‘এ’ গ্রুপের ভারত, নিউজিল্যান্ড দুই দলের সেমিফাইনাল নিশ্চিত হয়েছে। বাংলাদেশ, পাকিস্তানের গ্রুপ পর্বেই বিদায় ঘণ্টা বেজে গেছে।

অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা দুই দলই নিজেদের প্রথম ম্যাচ জিতেছে। লাহোরে গত ২২ ফেব্রুয়ারি ইংল্যান্ডের দেওয়া ৩৫২ রান তাড়া করে অস্ট্রেলিয়া জিতেছে ১৫ বল হাতে রেখে ৫ উইকেটে। আইসিসির ওয়ানডে ইতিহাসে এটা সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড। ঠিক তার আগের দিন করাচিতে আফগানিস্তানকে ১০৭ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। চ্যাম্পিয়নস ট্রফিতে এবারই প্রথমবার খেলতে নামছে আফগানিস্তান। গ্রপে প্রোটিয়াদের শেষ ম্যাচটি ১ মার্চ ইংল্যান্ডের বিপক্ষে। এর আগেরদিন আফগানিস্তানের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..