✕

সর্বশেষ :
চীনের সঙ্গে ঋণ নয়, যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ

৯ দপ্তরে নতুন সচিব

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০২-২৫, | ১১:৫৫:৪৭ |

সরকারের ৯টি দপ্তরে সচিব পদে নতুন মুখ এসেছে। তাদের মধ্যে দুজন সচিব নতুন দপ্তর পেয়েছেন। বাকি সাতজন অতিরিক্ত সচিব থেকে পদোন্নতি পেয়ে নতুন সচিব হয়েছেন। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় পৃথক দুটি প্রজ্ঞাপনে নতুন সচিবদের  নিয়োগ দিয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) মাহমুদুল হোসাইন খানকে পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে সদস্য করে। আর জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সচিব) মো. মোস্তাফিজুর রহমানকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আলেয়া আক্তার পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব হয়েছেন। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. কামাল উদ্দিন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব পেয়েছেন।

বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের চেয়ারম্যান (গ্রেড-১) মো. তাজুল ইসলামকে সচিব করে পাঠানো হয়েছে বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগে। যৌথমূলধন কোম্পানি ও ফার্মসমূহের নিবন্ধকের কার্যালয়ের নিবন্ধক (অতিরিক্ত সচিব) মো. মিজানুর রহমানকে দেওয়া হয়েছে জাতীয় সংসদ সচিবালয়ের সচিবের দায়িত্ব।

ঢাকা ম্যাস র‍্যাপিড ট্র্যানজিট ডেভেলপমেন্ট প্রকল্পের অতিরিক্ত প্রকল্প পরিচালক মোহাম্মদ আবদুর রউফ পেয়েছেন সেতু বিভাগের সচিবের দায়িত্ব। মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব জাহেদা পারভীনকে একই বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) করা হয়েছে। আর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব মাহবুবুর রহমান এখন থেকে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিবের চেয়ারে বসবেন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব জামিলা শবনমের স্বাক্ষরে দুটি প্রজ্ঞাপন জারি করা হয়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..