✕

সর্বশেষ :
চীনের সঙ্গে ঋণ নয়, যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ

বাংলাদেশের উন্নয়নে সহায়তা ঘোষণা কানাডার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৩-১০, | ১১:৪৭:৩৩ |

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের বড় আকারে সহযোগিতা তহবিল বন্ধ করার মধ্যেই এলো সুখবর। বাংলাদেশের উন্নয়ন প্রকল্পের জন্য সহায়তা ঘোষণা করেছে কানাডা। পাশাপাশি ইন্দো-প্যাসিফিক অঞ্চলের উন্নয়নের জন্যও সহায়তা ঘোষণা করেছে দেশটি।

সব মিলিয়ে ২৭২ দশমিক এক মিলিয়ন ডলারের সহায়তা ঘোষণা করেছে কানাডা।

সম্প্রতি গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার এক বিবৃতিতে জানানো হয়, কানাডার আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী আহমেদ হুসেন এই ঘোষণা দেন।

তবে, এই ২৭২ মিলিয়ন ডলারের মধ্যে বাংলাদেশের জন্য কত টাকা দেওয়া হবে, সেটা জানা যায়নি।

ভ্যাঙ্কুভারে বাংলাদেশি কমিউনিটির সঙ্গে বৈঠকের সময় আহমেদ হুসেন এই ঘোষণা দেন। এর মাধ্যমে বাংলাদেশের সঙ্গে কানাডার দীর্ঘস্থায়ী বন্ধুত্ব ও সহযোগিতার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত হয়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..