✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

চট্টগ্রামে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০২-২২, | ১০:১৩:০৯ |

চট্টগ্রামের কালুরঘাট সেতুর বোয়ালখালী প্রান্তে এবালন গার্মেন্টস নামের একটি পোশাক কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে।

শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকাল ৪টা ৫০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানায়, কারখানার চারতলা ভবনের ওপরের তলায় আগুন লাগে। শেষ খবর পাওয়া পর্যন্ত সন্ধ্যা সাড়ে ৬টায় ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

ফায়ার সার্ভিস পটিয়ার উপ-সহকারী পরিচালক মো. আবদুল্লাহ বলেন, বিকাল ৪টা ৫০ মিনিটে কন্ট্রোল রুম থেকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। এবালন গার্মেন্টস নামের ওই পোশাক কারখানায় জ্যাকেট তৈরি করা হয়। কারখানার চারতলায় আগুন লাগে। ওই তলায় শ্রমিকরা কাজ করেন না। কাজ করেন দ্বিতীয় ও তৃতীয় তলায়। আগুন লাগার সঙ্গে সঙ্গে শ্রমিকরা নিচে নেমে গেছেন।

বোয়ালখালী থানার ওসি গোলাম সারোয়ার জানান, উপজেলার কালুরঘাট সেতুর পাশে ৯নং ওয়ার্ডে পাঁচতলা কারখানাটির সবার ওপরের তলায় আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের সঙ্গে পুলিশও ঘটনাস্থলে আছে। কারখানাটিতে জ্যাকেট প্রস্তুত করা হয়। আগুন লাগার পর সেখানে থাকা সব কর্মীরা দ্রুত নিরাপদে বেরিয়ে আসেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..