✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

অধিনায়ক হিসেবে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের রেকর্ড গড়লেন ডু প্লেসি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৭-০৭, | ০৯:৩২:০৩ |

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগে নিয়মিত পারফর্ম করে যাচ্ছেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ফাফ ডু প্লেসি। এবার নতুন এক মাইলফলক ছুঁয়ে গড়লেন ইতিহাস, অধিনায়ক হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ রানের রেকর্ড এখন তার দখলে।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটে (এমএলসি) টেক্সাস সুপার কিংসের হয়ে খেলছেন ডু প্লেসি। সিয়াটেল ওরকাসের বিপক্ষে সর্বশেষ ম্যাচে ৫২ বলে ৯১ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি। তার দুর্দান্ত ব্যাটিংয়ে ১৮৮ রানের বড় সংগ্রহ পায় দলটি, ম্যাচটি জেতে ৫১ রানের ব্যবধানে।

এই ইনিংসের মধ্য দিয়েই অধিনায়ক হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশি রান করার কীর্তি গড়েছেন ফাফ ডু প্লেসি। এতদিন এই রেকর্ড ছিল ভারতের বিরাট কোহলির দখলে। তার অধিনায়ক হিসেবে রান ছিল ৬,৫৬৪। সেই সংখ্যাকে ছাড়িয়ে ডু প্লেসির রান এখন ৬,৫৭৫।

অধিনায়ক হিসেবে টি-টোয়েন্টিতে রান তালিকায় দ্বিতীয় স্থানে নেমে গেছেন কোহলি। তৃতীয় স্থানে আছেন ইংল্যান্ডের জেমস ভিন্স (৬,৩৫৮ রান), চতুর্থ মহেন্দ্র সিং ধোনি (৬,২৮৩) এবং পঞ্চম স্থানে আছেন রোহিত শর্মা (৬,০৬৪ রান)।

যদিও টি-টোয়েন্টি ক্রিকেটে সব মিলিয়ে এখনও সর্বোচ্চ রান সংগ্রাহক বিরাট কোহলি। তার মোট রান ১৩,৫৪৩। ডু প্লেসি ১১,৪২২ রান নিয়ে রয়েছেন দ্বিতীয় স্থানে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..