সর্বশেষ :
হিরোশিমা-নাগাসাকি হামলার ৮১ বছর: বর্তমান বিশ্বে পারমাণবিক পরিস্থিতি কি? বৃষ্টিতে ভেসে গেল ম্যাচ, সরাসরি বিশ্বকাপের স্বপ্নও শেষ আয়ারল্যান্ডের সূচকের উত্থানে পুঁজিবাজারে চলছে লেনদেন দুপুরের মধ্যে ঢাকায় বজ্রসহ বৃষ্টির শঙ্কা সারাদিন ফুরফুরে থাকতে সকালটা শুরু করবেন যেভাবে আড়াই বছর পর ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ১১২ মরদেহ সরকারকে ব্যর্থ করতে দেশের বিরুদ্ধে একটি দল চক্রান্ত করছে : রিজভী আইআরজিসির সংশ্লিষ্ট ইরাকি এয়ারলাইন্সের নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র মার্কিন ক্ষেপণাস্ত্রের মজুদ কমে যাওয়ার খবর ‍উড়িয়ে দিল যুক্তরাষ্ট্র ফিলিস্তিনই মুসলিম বিশ্বের প্রধান ইস্যু, সমর্থন অটুট রাখবে ইরান

‘দীপিকার সঙ্গে দেখা হলে অস্বস্তি হয়’

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৭-০৭, | ০৯:২৩:৪০ |

বলিউড তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের আগ্রহের কমতি নেই। বিশেষ করে যখন দুই জনপ্রিয় তারকার মধ্যে মান-অভিমানের গুঞ্জন ওঠে, তখন তা রীতিমতো আলোচনার বিষয় হয়ে দাঁড়ায়।

এমনই এক আলোচিত সম্পর্ক হলো দীপিকা পাড়ুকোন এবং আনুশকা শর্মার। দু’জনেই বলিউডের প্রথম সারির অভিনেত্রী এবং তাদের ক্যারিয়ারের পথচলা প্রায় একই সময়ে শুরু হয়েছিল। দীপিকার অভিষেক ২০০৭ সালে আর আনুশকার ২০০৮ সালে। ভক্তদের মাঝে এই দুই অভিনেত্রীকে নিয়ে প্রায়শই তুলনা চলে।

তবে এই আলোচনা কেবল তুলনার মধ্যেই সীমাবদ্ধ থাকেনি। একসময় আনুশকা নিজেই একটি চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেছিলেন, যা আজও বলিউড মহলে চর্চার বিষয়। তিনি জানিয়েছিলেন, কেন দীপিকার সঙ্গে দেখা হলে তার অস্বস্তি লাগে।

ঘটনাটি ঘটেছিল রাজীব মাসান্দের সঙ্গে একটি গোলটেবিল বৈঠকে। সেখানে আনুশকা শর্মা, দীপিকা পাড়ুকোন এবং রিচা চাড্ডাও উপস্থিত ছিলেন। এই বৈঠকেই আনুশকা তার এবং দীপিকার মধ্যকার অস্বস্তিকর সম্পর্ক নিয়ে খোলামেলা কথা বলেন।

আনুশকা স্পষ্ট করে বলেছিলেন, ‘দীপিকা আর আমার একে অপরের সঙ্গে ঝগড়া করার কথা বা আমাদের বনিবনা হচ্ছে না এমনটা হওয়ার কোনো কারণ নেই। তার সঙ্গে আমার কখনো ঝগড়া হয়নি।’

তাহলে এই অস্বস্তির কারণ কী? আনুশকা নিজেই ব্যাখ্যা দেন, ‘এই ধরনের কিছু কেন হবে? জানো কী আমরা একই কলেজে পড়েছি। আমরা একই শহর থেকে এসেছি। আমাদের একটা ইতিহাস আছে। আসলে বাইরে লোক যখন এসব নিয়ে বেশি কথা বলে আলোচনা করে তখনই সমস্যা তৈরি হয়। সেই সময়ে যখন একে অপরের সঙ্গে দেখা হয় তখন একটা অস্বস্তি হয়।’

প্রসঙ্গত, এই দুই অভিনেত্রীর সম্পর্ক ঘিরে গসিপের প্রধান কারণ ছিলেন রণবীর সিং। ২০১০ সালে রণবীরের সঙ্গে ‘ব্যান্ড বাজা বারাত’ ছবিতে অভিনয় করেছিলেন আনুশকা। সেই সময় থেকেই গুঞ্জন ওঠে যে, তারা দু’জন প্রেম করছেন। যদিও এই সম্পর্ক নিয়ে রণবীর বা আনুশকা কেউই কখনো প্রকাশ্যে স্বীকার করেননি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..