✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

শাহরুখ নাকি শাকিব, কাকে বেছে নিলেন হানিয়া আমির?

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৯-২১, | ০৮:৩৩:০৫ |
প্রথমবারের মতো ঢাকায় এসেছেন পাকিস্তানের অভিনেত্রী হানিয়া আমির। সানসিল্ক বাংলাদেশের আমন্ত্রণে এক ইভেন্টে অংশ নিতে ঢাকায় আগমন তার। ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় সানসিল্কের উদ্যোগে আয়োজিত এক শোতে মূল আকর্ষণ ছিলেন হানিয়া। আর বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে শাকিব খান ও শাহরুখ খানের মধ্যে শাকিবকেই বেছে নিলেন এ পাকিস্তানি অভিনেত্রী।
গতকাল সন্ধ্যায় সানসিল্কের উদ্যোগে আয়োজিত শোতে অনুষ্ঠানের এক পর্যায়ে উপস্থাপক সৌমিক আহমেদ অভিনেত্রীকে ঢালিউড মেগাস্টার শাকিব খান এবং বলিউড বাদশা শাহরুখ খানের মধ্যে একজনকে চুজ করতে বলেন। ‘শাকিব খান নাকি শাহরুখ খান’। সেখানে শাকিব খানকে বেছে নেন এ পাকিস্তানি অভিনেত্রী। হানিয়া জানান, তিনি শাকিবের ভক্ত।
শাকিব খানের স্টারডম ও পর্দায় তার ক্যারিশমা মুগ্ধ করে দেশ-বিদেশি সিনেমাপ্রেমীরা।
 
এদিকে ঢালিউড সুপারস্টারের নতুন সিনেমা ‘প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’-তে নায়িকা হিসেবে দেখা যেতে পারে পাকিস্তানি এই অভিনেত্রীকে। হানিয়া বাংলাদেশে আসার আগে ছবির সঙ্গে যুক্ত ঘনিষ্ঠ সূত্র গণমাধ্যমকে জানিয়েছিল, সানসিল্কের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে দেশে সফরে আসার পর সিনেমার বিষয়ে চূড়ান্ত আলোচনা হবে।
সূত্র জানায়, ‘প্রিন্স-এ এতদিন শাকিবের বিপরীতে ইধিকা পালকে ভাবা হয়েছিল।
কিন্তু এবার ভাবা হচ্ছে হানিয়া আমিরকে। এরইমধ্যে হানিয়া আমিরের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তবে তিনি কিছু জানাননি। এরইমধ্যে তিনি ঢাকায় এসেছেন সানসিল্কের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে। এসময় ‘প্রিন্স’ নিয়ে প্রয়োজনীয় আলোচনা সম্পন্ন করবেন সংশ্লিষ্টদের সঙ্গে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..