✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

কল্পি- ২ নিয়ে বিতর্কের মাঝে বার্তা দিলেন দীপিকা!

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৯-২১, | ০৮:৩২:২৪ |

কল্পি- ২ থেকে বাদ পড়েছেন দীপিকা পাড়ুকোন। বলিপাড়ায় গুঞ্জন, বেতন বাড়ানো ও কাজের সময়সীমা কমানোর দাবিতে প্রযোজকদের সঙ্গে সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়নি। শোনা যাচ্ছে, তিনি ২৫ শতাংশ বাড়তি পারিশ্রমিক এবং দিনে সর্বোচ্চ সাত ঘণ্টার কাজের সময়সীমা চেয়েছিলেন। কিন্তু প্রযোজকরা সে প্রস্তাব মেনে না নেওয়ায় নতুন পথে হাঁটেন।

তবে এই সিদ্ধান্তের পর চুপ করে থাকেননি দীপিকা। শনিবার সকালে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করলেন শাহরুখ খানের সঙ্গে একটি আড়ালের ছবি। সেটি তাদের নতুন ছবি কিং- এর শুটিংয়ের মুহূর্ত। ছবির সঙ্গে তিনি লিখলেন- “একটি চলচ্চিত্র তৈরির যাত্রা এবং এতে জড়িত মানুষগুলোই আসল, এর পরিণতি নয়।”
 
এই কথাটি নাকি শাহরুখ খানই প্রথম তাকে শিখিয়েছিলেন ওম শান্তি ওম- এর সময়। যেন সেই শিক্ষা আঁকড়ে ধরে আজও নিজের অবস্থান বোঝালেন দীপিকা। অনেকেই বলছেন, কল্পি- ২ থেকে বাদ পড়ার পর এটি ছিল তার এক মর্যাদাপূর্ণ জবাব। তিনি স্পষ্ট করে জানালেন, বাণিজ্যিক সাফল্যের চেয়ে মানুষের মূল্য ও সৃষ্টির প্রক্রিয়াই তার কাছে বড়।
এদিকে কিং নিয়ে দর্শকদের আগ্রহ তুঙ্গে। দীর্ঘদিন পর শাহরুখ- দীপিকা জুটিকে ঘিরে আলোচনার ঝড় উঠেছে। ছবির প্রতিটি খবর ভক্তদের কৌতূহল বাড়াচ্ছে। তারই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে দীপিকার এমন আত্মবিশ্বাসী উপস্থিতি যেন প্রমাণ করছে, এখনো তিনি ভারতের অন্যতম প্রভাবশালী তারকা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..