✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

শুটিংয়ে আহত সালমান খান

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৯-২১, | ০৮:৩১:৪২ |
লাদাখের বরফাবৃত এলাকায় কনকনে ঠান্ডায় গেল কয়েক দিন ধরেই নতুন সিনেমার শুটিং করছিলেন সালমান খান। ‘ব্যাটল অব গালওয়ান’ সিনেমার বেশ কিছু কঠিন দৃশ্যে ডামি ছাড়া নিজেই শুটিং করেছেন বলিউড ভাইজান। তেমনই একটি দৃশ্য করতে গিয়ে চোট পেয়েছেন অভিনেতা।
এলাকার তাপমাত্রা ১০ ডিগ্রির নীচে ছিল, অক্সিজেনের অভাবও ছিল।এই অবস্থায় শুটিং করতে গিয়েই আহত হন সালমান। তবে চোট নিয়েই শুটিং শেষ করেন বলে জানা গেছে। লাদাখের শুটিং শেষ হওয়ায়, আগামী কয়েকদিন বিরতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। কয়েক দিন বিশ্রাম সেরে ফের শুটিং শুরু করবেন। পরবর্তী শুটিং মুম্বাইতে হবে বলে জানা গেছে।
মুম্বাইয়ে সেভাবে লড়াইয়ের দৃশ্য নেই। অপূর্ব লখিয়া পরিচালিত ছবির আবেগপ্রবণ ও পারিবারিক দৃশ্যগুলির শুটিং হবে সেখানে। ছবির শুটিং শুরু হবার পর তার কিছু ঝলক ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, যা দেখে শিউরে উঠেছিলেন সালমানের অনুরাগীরা। রক্তাক্ত হন সালমান, তার কপাল ফেটে রক্তের ধারা নেমে আসছে। ক্ষতবিক্ষত হাতে মুগুর। রক্তচক্ষু নিয়ে স্থির তাকিয়ে তিনি। সালমানকে এই রূপে দেখে মুগ্ধ তার অনুরাগীরা।
 
তাদের বক্তব্য, “বড় কিছু ঘটতে চলেছে বলিউডে।” এক অনুরাগী লিখেছেন, “সালমানকে এভাবে দেখে গায়ে কাঁটা দিচ্ছে। সেরার সেরা একেই বলে!” আর এক জন লিখেছেন, “টাইগারের প্রত্যাবর্তন হচ্ছে।”
২০২৬ সালের আগস্ট মাসে ‘ব্যাটল অব গালওয়ান’ মুক্তি পাওয়ার কথা।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..