✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

গণঅধিকার পরিষদের শতাধিক নেতাকর্মীর পদত্যাগ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৯-২০, | ০৮:০৭:৪৪ |
নীলফামারীর ডিমলা উপজেলায় গণঅধিকার পরিষদের শতাধিক নেতাকর্মী একযোগে পদত্যাগ করেছেন।
শনিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার খগারহাট মিনি স্টেডিয়াম মাঠে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দেন তারা।
 
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি রেজাউল করিম। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক সাদেকুল ইসলাম সাদেকসহ দলটির শতাধিক নেতাকর্মী।
রেজাউল করিম অভিযোগ করে বলেন, কেন্দ্রীয় ও জেলা কমিটির অন্যায়, অনিয়ম, শৃঙ্খলাভঙ্গ ও কমিটি-বাণিজ্যে আমরা অতিষ্ঠ। এই অবস্থায় দলীয় আদর্শ টিকিয়ে রাখা অসম্ভব হয়ে পড়েছে। তাই সম্মিলিতভাবে আমরা পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।
নেতাকর্মীরা অভিযোগ করেন, দলীয় গঠনতন্ত্র না মেনে কেন্দ্র ও জেলা পর্যায়ে যেভাবে নেতৃত্ব বণ্টন ও কমিটি গঠন করা হচ্ছে, তাতে তৃণমূল পর্যায়ের মতামতের কোনো মূল্য দেওয়া হচ্ছে না।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..