সর্বশেষ :
দুপুরের মধ্যে ঢাকায় বজ্রসহ বৃষ্টির শঙ্কা সারাদিন ফুরফুরে থাকতে সকালটা শুরু করবেন যেভাবে আড়াই বছর পর ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ১১২ মরদেহ সরকারকে ব্যর্থ করতে দেশের বিরুদ্ধে একটি দল চক্রান্ত করছে : রিজভী আইআরজিসির সংশ্লিষ্ট ইরাকি এয়ারলাইন্সের নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র মার্কিন ক্ষেপণাস্ত্রের মজুদ কমে যাওয়ার খবর ‍উড়িয়ে দিল যুক্তরাষ্ট্র ফিলিস্তিনই মুসলিম বিশ্বের প্রধান ইস্যু, সমর্থন অটুট রাখবে ইরান মরক্কোকে ২০৩০ সালের বিশ্বকাপ ফাইনাল আয়োজনের প্রস্তাব ফিফার ১৪০ মিলিয়ন ইউরোর চুক্তিতে রিয়ালে যোগ দিচ্ছেন দিওমান্দে ৪৮ বাণিজ্যিক জাহাজের পথ পরিবর্তনের দাবি সেন্টকমের

ভোলাগঞ্জের সাদাপাথর এলাকায় প্রশাসনের জরুরি নির্দেশনা জারি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৯-২০, | ০৭:১২:২২ |
সিলেটের সাদাপাথর এলাকায় জরুরি নির্দেশনা দিয়েছে উপজেলা প্রশাসন। নির্দেশনায় বলা হয়েছে, সিলেটের ভোলাগঞ্জ ধলাই সেতুর নিচ থেকে সাদাপাথর পর্যটনকেন্দ্র পর্যন্ত পর্যটকবাহী নৌকা ছাড়া আর অন্য যে কোনো ধরনের নৌকা চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
শনিবার (২০ সেপ্টেম্বর) কোম্পানীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রবিন মিয়া গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, এর আগে শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসন বালু ও পাথর লুট ঠেকাতে মাইকিং করে এই নির্দেশনা জারি করেছে প্রশাসন।
প্রশাসনের নির্দেশনায় বলা হয়েছে, সিলেটের কোম্পানীগঞ্জের ধলাই সেতু থেকে সাদাপাথর পর্যটনকেন্দ্র পর্যন্ত নদীপথে এখন থেকে শুধুমাত্র পর্যটকবাহী নৌকা চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। প্রশাসনের নতুন নির্দেশনায় স্পষ্ট বলা হয়েছে, এই এলাকায় অন্য কোনো ধরনের নৌযান চলবে না। বালু ও পাথর লুট বন্ধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন বলেন, পর্যটনকেন্দ্র এলাকায় বালু ও পাথর লুটের ঘটনা বন্ধ করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্দেশনা ঘোষণার সঙ্গে সঙ্গেই তা কার্যকর হয়েছে। কেউ অমান্য করলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, শুক্রবার (২০ সেপ্টেম্বর) থেকে এই নিষেধাজ্ঞা কার্যকরের পর ইতোমধ্যে অভিযান চালিয়ে বালু উত্তোলনকারী দুজনকে এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। যারা বালু উত্তোলন কাজে জড়িত তাদের ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..