✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

১১ বছর পর ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৯-১৮, | ০৫:৩৯:০৫ |
অবশেষে ১১ বছরের অপেক্ষার অবসান ঘটাল স্পেন। লুইস দে লা ফুয়েন্তের হাত ধরে ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরল ২০১০ বিশ্বকাপজয়ী দলটি। সর্বশেষ ২০১৪ সালের জুনে, ব্রাজিল বিশ্বকাপের আগে র‌্যাঙ্কিংয়ে শীর্ষে ছিল তারা। এরপর দীর্ঘ বিরতি শেষে আবারও বিশ্ব ফুটবলের নাম্বার ওয়ান দল স্পেন।
সাম্প্রতিক ফিফা র‌্যাঙ্কিংয়ে স্পেনের প্রাপ্ত পয়েন্ট ১,৮৭৫.৩৭। খুব সামান্য ব্যবধানে দ্বিতীয় স্থানে রয়েছে ফ্রান্স (১,৮৭০.৯২ পয়েন্ট)। আর্জেন্টিনা নেমে গেছে তৃতীয় স্থানে, তাদের পয়েন্ট ১,৮৭০.৩২। লিওনেল স্কালোনির শিষ্যরা টানা দুই বছর ধরে শীর্ষে থাকলেও বিশ্বকাপ বাছাইপর্বে ইকুয়েডরের কাছে হারের ধাক্কা সামলাতে পারেনি।
২০২২ সালের ডিসেম্বর থেকে স্পেনের দায়িত্ব নেন লুইস দে লা ফুয়েন্তে। তখন র‌্যাঙ্কিংয়ে স্পেন ছিল দশম স্থানে। সেখান থেকে ধাপে ধাপে এগিয়ে এবার সরাসরি সবার ওপরে পৌঁছে গেছে লা রোহা। ইউক্রেন ও আইসল্যান্ডের বিপক্ষে সাম্প্রতিক জয়গুলোও এই অগ্রযাত্রায় বড় ভূমিকা রেখেছে।

ফিফা র‌্যাঙ্কিংয়ে শীর্ষ দশ
১১ বছর পর ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
ইসরায়েল খেললে বিশ্বকাপ বয়কটের ইঙ্গিত স্পেনের!
১. স্পেন – ১,৮৭৫.৩৭
২. ফ্রান্স – ১,৮৭০.৯২
৩. আর্জেন্টিনা – ১,৮৭০.৩২
৪. ইংল্যান্ড – ১,৮২০.৪৫
৫. পর্তুগাল – ১,৭৭৯.৫৫
৬. ব্রাজিল – ১,৭৬১.৬০
৭. নেদারল্যান্ডস – ১,৭৫৪.১৭
৮. বেলজিয়াম – ১,৭৩৯.৫৪
৯. ক্রোয়েশিয়া – ১,৭১৪.২০
১০. ইতালি – ১,৭১০.০৭
১১ বছর পর শীর্ষে ফেরা কি স্পেনের আরেক সোনালি যুগের ইঙ্গিত? নাকি সামান্য ব্যবধানে পেছনে থাকা ফ্রান্স–আর্জেন্টিনা আবারও টেনে নামাবে লা রোহাকে? সময়ই দেবে এর জবাব।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..