✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

ঘুম থেকে উঠে দেখি আমি ভাইরাল : সমু চৌধুরী

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৬-১৩, | ১৩:৪৪:০৬ |

নব্বইয়ের দশকে টেলিভিশন নাটকের পরিচিত মুখ অভিনেতা সমু চৌধুরী। সে সময় টিভি নাটকে দর্শক মাতিয়েছিলেন এই মঞ্চ অভিনেতা। নিজের মতো করে জীবন উপভোগ করে যাচ্ছেন। মন যখন যেখানে চায় সেখানেই চলে যান তিনি। পরিচিত, অপরিচিতদের সঙ্গে জমিয়ে দেন আড্ডা। এতেই শান্তি পান শক্তিমান এই অভিনতো।

এদিকে আজ (১২ জুন) দুপুরে সমু চৌধুরীর একটি ছবি ভাইরাল হয়। যেখানে দেখা যায় ময়মনসিংহের গফরগাঁওয়ে মুখী শাহ্ মিসকিন মাজারের পাশে, রাস্তার ধারে একটি বটগাছের নিচে নিঃসঙ্গভাবে শুয়ে আছেন তিনি। যেই ছবি সেখানকার কোনো একজন মোবাইল ফোনে ধারণ করে সামাজিকমাধ্যমে ছেড়ে দেয়। এরপরের ঘটনার জন্য এই অভিনেতাকে থানা পর্যন্ত নিয়ে যায়।

যা নিয়ে সমু চৌধুরী বলেন, আমি এখানে এক কাপড়ে এসেছি। কাপড় ধুয়ে দেওয়ার পর, আমার কাছে অন্য কোনো পোশাক ছিল না। তাই আমি গামছা পরে বটগাছের নিচে শুয়েছিলাম। উঠে দেখি সারা বাংলাদেশ ভাইরাল। পুলিশ এসে নিয়ে গেছে, আমাকে নাকি ঢাকা পাঠাবে। পরে কথা বললাম। তারা বুঝতে পারলেন, সবই ঠিক আছে।

এত অল্প সময়ে সবাই যেভাবে তার প্রতি ভালোবাসা দেখিয়েছে, খোঁজ নিয়েছে তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..