সর্বশেষ :
রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠান আয়োজনে ৬ কমিটি প্রবাসী আয়ে সুবাতাস, ৮ দিনে প্রবাসীরা পাঠিয়েছেন ৯১৫ মিলিয়ন ডলার কোন পথে এগোচ্ছে ট্রুডো-কেটি পেরির প্রেম? গণমাধ্যমে সংবাদ পরিবেশনে যেন বাস্তবতার প্রতিচ্ছবি বিকৃত না হয় : তথ্যমন্ত্রী ব্রেট লির মতে, শচীন সেরা ব্যাটার হলেও সর্বকালের সেরা ক্যালিস মেয়েকে গণধর্ষণ মামলায় মায়ের ১৫ বছরের কারাদণ্ড সৌদি ফুটবল ফেডারেশনের নির্বাচনে বৈধ প্রার্থী একজন, বাদ পাঁচ প্যানেল ঘরের মাঠে বিশ্বকাপ হলেও নির্ভার রাবাদা বামপন্থার অবসান, ফিরল ডানপন্থী শাসন: কেন দে লা এসপ্রিয়েলার ওপর বাজি ধরলেন ট্রাম্প? দেশ গঠনে আলেম-ওলামাদের সঙ্গে নিয়ে কাজ করতে চাই: প্রধানমন্ত্রী

লর্ডসে ইতিহাস গড়লেন অধিনায়ক কামিন্স

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৬-১৩, | ১৩:৩৬:১৫ |

প্রথম ইনিংসে ব্যাট হাতে খুব একটা ভালো করতে পারেনি অস্ট্রেলিয়া। অভিজ্ঞ স্টিভেন স্মিথের কল্যাণে কোনোরকমে দুইশ স্পর্শ করেছিল তারা। তবে বোলাররা দুর্দান্ত পারফর্ম করেন। বিশেষ করে প্যাট কামিন্স।

২৮ রানে ৬ উইকেট শিকার করেছেন কামিন্স। যা এই মাঠে কোনো অধিনায়কের ইনিংসে সর্বোচ্চ শিকার। কামিন্স ছাড়িয়ে গেছেন কিংবদন্তি বব উইলিসকে। ১৯৮২ সালে এই মাঠে ভারতের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ইংলিশ অধিনায়ক ৬ উইকেট নিয়েছিলেন ১০১ রানে।

২৯৪ উইকেট নিয়ে ফাইনাল শুরু করেন কামিন্স। প্রথম দিন তিনি পান একটি উইকেট। দ্বিতীয় দিন আরও পাঁচ শিকার ধরে পৌঁছে যান তিনশর ঠিকানায়।

অস্ট্রেলিয়ার ষষ্ঠ পেসার ও অষ্টম বোলার হিসেবে কামিন্স মাইলফলকটি ছুঁলেন তার ৬৮তম টেস্টে। এই ক্লাবের ৪০তম বোলার ও ৩০তম পেসার তিনি। পেসারদের মধ্যে বলের হিসাবে তিনি পঞ্চম দ্রুততম, তার লাগল ১৩ হাজার ৭২৫ বল। সবচেয়ে কম ১১ হাজার ৮১৭ বল লেগেছিল কামিন্সের ৩০০তম শিকার রাবাদার।

অধিনায়ক হিসেবে কামিন্সের উইকেট হলো ১৩৬টি। পেস বোলিং অধিনায়ক হিসেবে তার চেয়ে বেশি উইকেট আছে কেবল পাকিস্তানের ইমরান খানের (১৮৭টি)। অস্ট্রেলিয়ান অধিনায়কদের মধ্যে কামিন্সের ওপরে আছেন শুধু সাবেক স্পিনার রিচি বেনো (১৩৮টি)।

অধিনায়ক হিসেবে কামিন্স পাঁচ উইকেটের স্বাদ পেলেন এই নিয়ে ৯ বার। এখানে তার ওপরে আছেন কেবল ইমরান খান (১২ বার)।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..